শেয়ারFacebookWhatsApp

"আলম সাহেবের মতো লোকদের কারণেই আমরা নবজাগরণের ছোঁয়া পেয়েছি" -উক্তিটি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: ফাজেল সাহেবের মতো লোকদের জন্যই আমরা নবজাগরণের ছোঁয়া পেয়েছি। মন্তব্যটি যথার্থ। ১৭৫৭ সালে পলাশি যুদ্ধের পর বাংলার অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তনের সূচনা হয়। আবার অষ্টাদশ শতকের শেষার্ধে ইংল্যান্ডের শিল্প বিপ্লব এবং ফ্রান্সের ফরাসি বিপ্লবের (১৭৮৯ সালে) প্রভাবও এসে পড়ে এ অঞ্চলের রাজনীতি ও অর্থনীতিতে। এ সময়ে বাংলার কিছুসংখ্যক ব্যক্তি এই বৈপ্লবিক পরিবর্তনের সংস্পর্শে আসেন। ইউরোপীয় আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের প্রভাবে এই শিক্ষিত বাঙালিদের মনে জাগরণের সূচনা হয়। ফলে ভারতবর্ষের মধ্যে বাংলা হয়ে ওঠে আধুনিক চিন্তা-চেতনার কেন্দ্রস্থল। ইংরেজি শিক্ষা ও পাশ্চাত্য ভাবধারার প্রভাবে বাঙালি পরিণত হয় পাশ্চাত্য সভ্যতা ও - সংস্কৃতির ধারক-বাহকে। বাঙালি বুদ্ধিজীবীদের অনেকেই পূর্বের চিন্তা-চেতনা প্রত্যাখ্যান করে যুক্তিবাদ, ব্যক্তিস্বাধীনতা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করে আধুনিক মানুষে পরিণত হন। এই নব ভাবধারা প্রসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছুসংখ্যক উদারচেতা প্রশাসকেরও অবদান রয়েছে। তাঁরা দেশি ভাষা-সাহিত্যের উন্নতির জন্য ব্যাপক উৎসাহ দেখিয়েছেন। তাছাড়া খ্রিস্টান মিশনারিদের প্রতিষ্ঠিত ছাপাখানাও আধুনিক শিক্ষার ভাবধারা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালনে সক্ষম হয়। এসব মনীষীদের মধ্যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও, হাজী মুহম্মদ মহসীন, নওয়াব আবদুল লতিফ, সৈয়দ আমীর আলী, বেগম রোকেয়া অন্যতম। তারা সমাজ সংস্কারে নানা কর্মকাণ্ড সম্পাদন করে নবজাগরণের ছোঁয়ায় সমাজকে বদলে দেওয়ার চেষ্টা করেন।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন · সৃজনশীল

"আলম সাহেবের মতো লোকদের কারণেই আমরা নবজাগরণের ছোঁয়া পেয়েছি" -উক্তিট…

উদ্দীপক

আলম সাহেব একজন, সমাজ সংস্কারক। তিনি বালিকাদের জন্য ৩৫টি বিদ্যালয় স্থাপন করেন। এছাড়াও তিনি দান-দাক্ষিণ্যের জন্য খ্যাত ছিলেন।

বগুড়া জিলা স্কুল · 2026

উত্তর

বেগম রোকেয়া রংপুর জেলায় জন্মগ্রহণ করেন।

উত্তর

লর্ড কর্নওয়ালিস দশসনা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে ঘোষণা করেন। এ ব্যবস্থায় রাজস্ব কিস্তি নির্দিষ্ট দিনে পরিশোধ করতে হতো। কোনো জমিদার নির্দিষ্ট দিনে রাজস্ব দিতে ব্যর্থ হলে তার জমি নিলামে বিক্রি করে রাজস্ব আদায় করা হতো। নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব পরিশোধের বিধান ছিল বলে এ আইন 'সূর্যাস্ত আইন' নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলা হয়েছে। উদ্দীপকের ফাজেল সাহেব একজন সমাজ সংস্কারক। তিনি বালিকাদের জন্য ৩৫টি বিদ্যালয় স্থাপন করেন। এছাড়াও তিনি দান-দাক্ষিণ্যের জন্য খ্যাত ছিলেন। যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নির্দেশ করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। দারিদ্রের কারণে রাতে বাতি জ্বালিয়ে পড়তে না পেরে তিনি রাস্তার গ্যাস বাতির নিচে দাঁড়িয়ে পড়াশোনা করতেন। তিনি মাত্র ২১ বছর বয়সে সংস্কৃত সাহিত্য,, ব্যাকরণ, ন্যায়, বেদান্ত ইত্যাদি বিষয়ে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতের দায়িত্ব লাভ করেন। তিনি গদ্য সাহিত্যকে নবজীবন দান করে বাংলা গদ্যের জনক উপাধি লাভকরেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন সফল সমাজ-সংস্কারক হিসেবে পরিচিতি লাভ করেন। দেশে প্রচলিত নানা ধরনের কুসংস্কারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান। তিনি কন্যা শিশু হত্যা, বহুবিবাহ প্রথার বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হন। তিনি হিন্দু সমাজে বিধবা বিবাহের পক্ষে কঠোর অবস্থান নেন। তার অক্লান্ত প্রচেষ্টার কারণে ১৮৫৬ সালে বিধবা বিবাহ আইন পাস হয়। শিক্ষা বিস্তারে তিনি অসাধারণ কৃতিত্ব স্থাপন করেন। সংস্কৃত শিক্ষার সংস্কার, বাংলা শিক্ষার ভিত্তি স্থাপন ও নারী শিক্ষা প্রসারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি গ্রামে-গঞ্জে ২০টি মডেল স্কুল, ৩৫টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এছাড়াও তিনি মেট্টোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে 'বিদ্যাসাগর কলেজ' নামে পরিচিত। তাকে দয়ার সাগরও বলা হতো।

উত্তর

ফাজেল সাহেবের মতো লোকদের জন্যই আমরা নবজাগরণের ছোঁয়া পেয়েছি। মন্তব্যটি যথার্থ। ১৭৫৭ সালে পলাশি যুদ্ধের পর বাংলার অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তনের সূচনা হয়। আবার অষ্টাদশ শতকের শেষার্ধে ইংল্যান্ডের শিল্প বিপ্লব এবং ফ্রান্সের ফরাসি বিপ্লবের (১৭৮৯ সালে) প্রভাবও এসে পড়ে এ অঞ্চলের রাজনীতি ও অর্থনীতিতে। এ সময়ে বাংলার কিছুসংখ্যক ব্যক্তি এই বৈপ্লবিক পরিবর্তনের সংস্পর্শে আসেন। ইউরোপীয় আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের প্রভাবে এই শিক্ষিত বাঙালিদের মনে জাগরণের সূচনা হয়। ফলে ভারতবর্ষের মধ্যে বাংলা হয়ে ওঠে আধুনিক চিন্তা-চেতনার কেন্দ্রস্থল। ইংরেজি শিক্ষা ও পাশ্চাত্য ভাবধারার প্রভাবে বাঙালি পরিণত হয় পাশ্চাত্য সভ্যতা ও - সংস্কৃতির ধারক-বাহকে। বাঙালি বুদ্ধিজীবীদের অনেকেই পূর্বের চিন্তা-চেতনা প্রত্যাখ্যান করে যুক্তিবাদ, ব্যক্তিস্বাধীনতা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করে আধুনিক মানুষে পরিণত হন। এই নব ভাবধারা প্রসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছুসংখ্যক উদারচেতা প্রশাসকেরও অবদান রয়েছে। তাঁরা দেশি ভাষা-সাহিত্যের উন্নতির জন্য ব্যাপক উৎসাহ দেখিয়েছেন। তাছাড়া খ্রিস্টান মিশনারিদের প্রতিষ্ঠিত ছাপাখানাও আধুনিক শিক্ষার ভাবধারা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালনে সক্ষম হয়। এসব মনীষীদের মধ্যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও, হাজী মুহম্মদ মহসীন, নওয়াব আবদুল লতিফ, সৈয়দ আমীর আলী, বেগম রোকেয়া অন্যতম। তারা সমাজ সংস্কারে নানা কর্মকাণ্ড সম্পাদন করে নবজাগরণের ছোঁয়ায় সমাজকে বদলে দেওয়ার চেষ্টা করেন।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যপট-১: নাজিম সাহেব ১০ বছর পর মক্কা থেকে ফিরে দেখেন তার গ্রামের লোকজন পেটে ব্যথার জন্য ফকিরের পানি পড়া নিচ্ছে। বাজারে যাওয়ার সময় দেখলেন স্থানীয় মাজারে লোকজন সিজদা ও মানত করছে। এ অবস্থা দেখে নাজিম সাহেব আল্লাহর কাছে দোয়া এবং সঠিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে তিনি গ্রামের লোকদের সঠিক পথে আনার জন্য কাজ শুরু করেন। দৃশ্যপট-২: সজীবের এলাকায় তামাক চাষ হয়। বিদেশি সিগারেট কোম্পানি অর্থঋণ দেয় এবং বীজ সরবরাহ করে। তামাক উৎপাদন করে তারা ঋণ ও বীজের দাম পরিশোধ করে। এতে জমির উর্বরতা হ্রাস ও পরিবেশ বিপর্যয় ঘটছে। এতে সজীবের স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ পরিবেশবাদীরা সোচ্চার হন, বিক্ষোভ করেন এবং চাষিদের তামাক চাষে বিরত থাকার পরামর্শ দেন। এ চাষ লাভজনক না হওয়ায় চাষিরা ঐক্যবদ্ধ হয়ে তামাক চাষ না করার সিদ্ধান্ত নেন।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
কত সালে সৈয়দ আমীর আলী মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন?
খ
'তিতুমীর এক সাহসী যোদ্ধার নাম'- ব্যাখ্যা কর।
গ
দৃশ্যপট-১ : নাজিম সাহেবের কর্মকাণ্ডে কোন আন্দোলনের প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
ঘ
দৃশ্যপট-২: সজীবের এলাকার ঘটনার সাথে ইতিহাসের যে ঘটনার সাদৃশ্য রয়েছে ইতিহাসে তার গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'তিতুমীর এক সাহসী যোদ্ধার নাম'- ব্যাখ্যা কর।

'তিতুমীর এক সাহসী যোদ্ধার নাম'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে সৈয়দ আমীর আলী মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন?

কত সালে সৈয়দ আমীর আলী মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মজনু শাহের যুদ্ধ কৌশল কী ছিল?

মজনু শাহের যুদ্ধ কৌশল কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.তিতুমীর ও তার অনুসারীরা কেন সশস্ত্র প্রতিরোধের পথ অবলম্বন করেন?

তিতুমীর ও তার অনুসারীরা কেন সশস্ত্র প্রতিরোধের পথ অবলম্বন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কলেজ কর্তৃপক্ষ কেন 'পার্থেনন' পত্রিকা বন্ধ করে দেয়?

কলেজ কর্তৃপক্ষ কেন 'পার্থেনন' পত্রিকা বন্ধ করে দেয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ আমীর আলী কেন 'সেন্ট্রাল মোহামেডান এসোসিয়েশন' গঠন করেন?

সৈয়দ আমীর আলী কেন 'সেন্ট্রাল মোহামেডান এসোসিয়েশন' গঠন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হিন্দুধর্মের একজন বিধবা রমা দাসকে তার অভিভাবক অন্যত্র বিয়ে দিতে গিয়ে সমাজে বাধার সম্মুখীন হন। তখন উক্ত এলাকার কিছু সংখ্যক ব্যক্তি মেয়েটির বিয়ের পক্ষে এসে দাঁড়ান। ফলে বাংলার নবজাগরণ ও সংস্কার ঘটে যেখানে একজন নেতৃত্ব দিয়েছেন। তিনি সমাজে শিক্ষা বিস্তারেও অবদান রেখেছেন।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
আঠারো-উনিশ শতকজুড়ে এই অঞ্চলে পরিবর্তনের প্রথম সূচনা করেন কারা?
খ
নবজাগরণ বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকটি পড়ে কোন সমাজ সংস্কারকর কথা মনে পড়ছে? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত সংস্কারকের শিক্ষা বিস্তারে অবদান রয়েছে?, তোমার পাঠ্যবইয়ের আলোকে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.নবজাগরণ বলতে কী বোঝায়?

নবজাগরণ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আঠারো-উনিশ শতকজুড়ে এই অঞ্চলে পরিবর্তনের প্রথম সূচনা করেন কারা?

আঠারো-উনিশ শতকজুড়ে এই অঞ্চলে পরিবর্তনের প্রথম সূচনা করেন কারা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দৃশ্যপট-২: সজীবের এলাকার ঘটনার সাথে ইতিহাসের যে ঘটনার সাদৃশ্য রয়েছে ইতিহাসে তার দৃশ্যপট-১ : নাজিম সাহেবের কর্মকাণ্ডে কোন আন্দোলনের প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা'তিতুমীর এক সাহসী যোদ্ধার নাম'- ব্যাখ্যা কর।কত সালে সৈয়দ আমীর আলী মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন?মজনু শাহের যুদ্ধ কৌশল কী ছিল?তিতুমীর ও তার অনুসারীরা কেন সশস্ত্র প্রতিরোধের পথ অবলম্বন করেন?কলেজ কর্তৃপক্ষ কেন 'পার্থেনন' পত্রিকা বন্ধ করে দেয়?সৈয়দ আমীর আলী কেন 'সেন্ট্রাল মোহামেডান এসোসিয়েশন' গঠন করেন?উক্ত সংস্কারকের শিক্ষা বিস্তারে অবদান রয়েছে?, তোমার পাঠ্যবইয়ের আলোকে লেখো।উদ্দীপকটি পড়ে কোন সমাজ সংস্কারকর কথা মনে পড়ছে? ব্যাখ্যা করো।নবজাগরণ বলতে কী বোঝায়?আঠারো-উনিশ শতকজুড়ে এই অঞ্চলে পরিবর্তনের প্রথম সূচনা করেন কারা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।