ছক-১ এ নির্দেশিত ব্যক্তি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ছক-১ এ নির্দেশিত ব্যক্তি হলেন বাংলার নবজাগরণের স্রষ্টা রাজা রামমোহন রায়, যিনি সমাজ ও ধর্ম সংস্কারের পাশাপাশি আধুনিক শিক্ষাবিস্তারে যুগান্তকারী অবদান রেখেছিলেন। রাজা রামমোহন রায় বহুভাষাবিদ ও পণ্ডিত ছিলেন। সমাজ থেকে সতীদাহের মতো কুসংস্কার দূর করতে তিনি 'আত্মীয় সভা' ও 'ব্রাহ্মসমাজ' গঠন করেন এবং 'মিরাতুল আখবার' প্রকাশ করেন। তবে, দেশবাসীর প্রকৃত উন্নতির জন্য তিনি পাশ্চাত্য ও আধুনিক বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করেছিলেন। ছক-১ এর শব্দগুলো রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারমূলক কাজের প্রতিচ্ছবি। এই সংস্কারের পাশাপাশি তিনি শিক্ষাক্ষেত্রেও বিপ্লব এনেছিলেন। ১৮২২ সালে তিনি কোলকাতায় 'অ্যাংলো-হিন্দু স্কুল' প্রতিষ্ঠা করেন, যেখানে ইংরেজি, দর্শন ও আধুনিক বিজ্ঞান পড়ানো হতো। সংস্কৃত পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি ১৮২৩ সালে সরকারি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করে আধুনিক শিক্ষার দাবি জানান। রামমোহন রায় ছিলেন আধুনিক ভারতীয় শিক্ষার রূপকার। সরকারের বরাদ্দকৃত অর্থ সংস্কৃত শিক্ষার বদলে আধুনিক জ্ঞান-বিজ্ঞানে ব্যয় করার জন্য তিনি লর্ড আমহার্স্টকে চিঠি লেখেন। তাঁর এই নিরলস প্রচেষ্টার ফলেই ১৮৩৫ সালে ইংরেজি ভাষায় শিক্ষা দেওয়ার সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়। তাই আধুনিক শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন · সৃজনশীল
ছক-১ এ নির্দেশিত ব্যক্তি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন- ব…
উদ্দীপক

Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর