ইংরেজ শাসন আমলে বাঙালিদের মনে নবজাগরণের সূচনা হয় কীভাবে?
উত্তর: অষ্টাদশ শতকের শেষার্ধে ইউরোপীয় আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের (শিল্প ও ফরাসি বিপ্লব) সংস্পর্শে এসে ইংরেজি শিক্ষায় শিক্ষিত বাঙালিদের মনে নবজাগরণের সূচনা হয়। পাশ্চাত্য ভাবধারা ও আধুনিক শিক্ষার প্রভাবে বাঙালি সমাজ যুক্তিবাদ, ব্যক্তিস্বাধীনতা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে উদ্বুদ্ধ হয়। তাছাড়া দেশি-বিদেশি উদারচেতা প্রশাসক এবং খ্রিষ্টান মিশনারিদের প্রতিষ্ঠিত ছাপাখানাও মধ্যযুগীয় চিন্তা-চেতনা দূর করে এই নবজাগরণ প্রসারে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন · সৃজনশীল
ইংরেজ শাসন আমলে বাঙালিদের মনে নবজাগরণের সূচনা হয় কীভাবে?
উত্তর