ঘটনা-২ এ বর্ণিত রাণীর সাথে যে জনহিতৈষী নারীর কাজের মিল রয়েছে, তা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ঘটনা-২ এ বর্ণিত রাণী ভবানীর সমাজসেবামূলককাজের সাথে পাঠ্যবইয়ের মহীয়সী নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর জনহিতকর কর্মকারে গভীর মিল রয়েছে। নবাব ফয়জুন্নেছা ছিলেন কুমিল্লার পশ্চিমগাঁও-এর একজন প্রজাবৎসল জমিদার ও নারীশিক্ষার অগ্রদূত। তিনি শুধু সুচারুরূপে বিশাল জমিদারিই পরিচালনা করেননি, বরং নিজ এলাকার মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নে দাতব্য চিকিৎসালয়, স্কুল, রাস্তাঘাট এবং দিঘি খনন করে সমাজে অসামান্য অবদান রেখেছিলেন। উদ্দীপকে রাণী ভবানী যেভাবে শিক্ষা, সাহিত্য ও জনকল্যাণে ভূমিকা রেখেছিলেন, নবাব ফয়জুন্নেছাও ঠিক একইভাবে তাঁর সম্পদ প্রজাদের কল্যাণে ব্যয় করেছেন। ফয়জুন্নেছা নারী শিক্ষার জন্য কুমিল্লায় বালিকা বিদ্যালয় এবং নারীদের চিকিৎসার জন্য 'ফয়জুন্নেছা জেনানা হাসপাতাল' প্রতিষ্ঠা করেন। রাণী ভবানীর মতো তিনিও রাস্তাঘাট নির্মাণ ও পত্র-পত্রিকায় আর্থিক সহায়তা দিয়ে সমাজ সংস্কারে যুগান্তকারী ভূমিকা পালন করেন। তাই বলা যায়, জনকল্যাণের ক্ষেত্রে উভয়ের কর্মপ্রচেষ্টা ও আদর্শ একই সূত্রে গাঁথা।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন · সৃজনশীল
ঘটনা-২ এ বর্ণিত রাণীর সাথে যে জনহিতৈষী নারীর কাজের মিল রয়েছে, তা তো…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর