দৃশ্য-২ এ লাবীবের দেখা স্থাপনা দেশের সাহস, সংগ্রাম ও অহংকারের প্রতীক বলে তুমি কী মনে কর? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি দৃশ্য-২ এ লাবীবের দেখা স্থাপনাটি-অর্থাৎ সাভারের জাতীয় স্মৃতিসৌধ-বাঙালির অদম্য সাহস, ধারাবাহিক 'সংগ্রাম ও জাতীয় অহংকারের এক অনন্য প্রতীক। উদ্দীপকের দৃশ্য-২ এ লাবীব রাজধানী থেকে দূরে যে সাত জোড়া ত্রিভুজাকার দেয়ালবিশিষ্ট বিশাল স্থাপনা দেখেছে, তা অবিকল সাভারের জাতীয় স্মৃতিসৌধের বর্ণনা। এই স্থাপনাটি লাবীবের মনে মুক্তিযোদ্ধাদের সাহস ও ত্যাগের গল্প স্মরণ করিয়ে দেয়, যা আজও জাতির ঐক্য ও চেতনাকে শক্তিশালী করার অনুপ্রেরণা জোগায়। জাতীয় স্মৃতিসৌধ মূলত বাঙালির গৌরবময় সংগ্রামের প্রতীক জাতীয় মুক্তিসংগ্রামের ধারাবাহিক ঘটনাগুলোকে সাত জোড়া দেয়ালের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনি বিজয়, ১৯৫৬ সালের সংবিধান, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ-এসব ঘটনাই বাঙালি জাতির জন্য গৌরবের। বাঙালি জাতি তাদের অমূল্য জীবনের বিনিময়ে আমাদের স্বাধীনতা সংগ্রামকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছেন। '৫২ থেকে '৭১ সালের মহান এই মুক্তি সংগ্রামের ফলেই পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছে। স্থপতি মইনুল হোসেনের নকশায় নির্মিত লক্ষ লক্ষ নাম না জানা শহিদের মহান মুক্তিসংগ্রামে আত্মোৎসর্গের গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতীক স্মৃতিসৌধ বাঙালি জাতির অহংকার ও গৌরবের প্রতীক।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্য-২ এ লাবীবের দেখা স্থাপনা দেশের সাহস, সংগ্রাম ও অহংকারের প্রতী…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
