উদ্দীপকে ছক 'খ'-এর সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ যে আন্দোলনের সাথে জড়িত আপাত দৃষ্টিতে এ আন্দোলন ব্যর্থ হলেও এর ফলাফল ছিল সুদূরপ্রসারী বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ছক 'খ'-এর সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তাদের আন্দোলন আপাতত ব্যর্থ হলেও এর ফলাফল ছিল সুদূর প্রসারী। বাংলার সশস্ত্র বিপ্লীরা যেমন মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতা ওয়াদেদ্দারসহ অনেক বিপ্লবী ভারতবর্ষ থেকে ব্রিটিশদের বিতাড়নের যে সংগ্রাম শুরু করেন তা ভারতের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করে। তাদের আত্মত্যাগ মানুষকে উদ্বুদ্ধ করে এবং তরুণ সমাজের মধ্যে স্বাধীনতার স্পৃহা বাড়িয়ে তোলে। ১৯১১ সাল থেকে ১৯৩০ সাল পর্যন্ত এ সংগ্রাম জোরদার হলেও এর আগেই সংগ্রাম শুরু হয়েছিল। ১৯০৮ সালে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য ক্ষুদিরামের বোমা হামলার মধ্য দিয়ে সশস্ত্র বিপ্লবী আন্দোলন আত্মপ্রকাশ করে। এই আন্দোলন মূলত শেষ হয় ১৯৩০ সালে। তবে এর পরেও বিচ্ছিন্নভাবে সশস্ত্র আক্রমণের ঘটনা ঘটে। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের আগেই বাংলার প্রথম পর্যায়ের সশস্ত্র আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে পড়ে। প্রথম পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে ছিলেন অরবিন্দ্র ঘোষ, বারীন্দ্র ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত প্রমুখ। পুলিন বিহারী দাস ছিলেন ঢাকার অনুশীলন সমিতির প্রধান সংগঠক। এরা বোমা তৈরি থেকে শুরু করে সব ধরনের অস্ত্র সংগ্রহসহ বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। সশস্ত্র আক্রমণ, গুপ্ত হত্যা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে এরা সরকারকে ব্যতিব্যস্ত করে রাখেন। অতএব নেতৃত্বের অভাব, জনবিচ্ছিন্নতা ও জনগণের সচেতনতার অভাবে সশস্ত্র বিপ্লবী আন্দোলন ব্যর্থ হলেও তাদের আত্মত্যাগ ও। দেশপ্রেম ভারত বাসীকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়েছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে ছক 'খ'-এর সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ যে আন্দোলনের সাথে জড়িত…
উদ্দীপক

Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
