চিত্রে প্রদর্শিত নেতা যে ঐতিহাসিক প্রস্তাব উত্থাপন করেন তার পটভূমি ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রে প্রদর্শিত নেতা শেরে বাংলা এ. কে ফজলুল হক যে প্রস্তাব উত্থাপন করেন তা হলো ১৯৪০ সালের লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাবের ঐতিহাসিক পটভূমি রয়েছে। বেঙ্গল প্যাক্ট অকার্যকর হলে হিন্দু-মুসলিম ঐক্যের সম্ভাবনা ব্যাহত হয়। এ পরিস্থিতিতে ১৯২৮ সালের আগস্ট মাসে মতিলাল নেহেরুর নেতৃত্বে গঠিত কমিটি নেহেরু রিপোর্ট পেশ করে। নেহেরু রিপোর্ট মুসলমানদের পৃথক নির্বাচনের প্রথা অবসানে সুপারিশ করলে মুসলিম নেতারা দল মত নির্বিশেষে এ রিপোটের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। ফলে নেহেরু রিপোর্টের মাধ্যমে হিন্দু-মুসলিম সমঝোতার প্রচেষ্টাও ব্যর্থ হয়। ১৯৩০ সালে প্রকাশিত সাইমন কমিশনের রিপোর্ট সব রাজনৈতিক দল প্রত্যাখ্যান করে। এসময় রামজে ম্যাকডোনাল্ড সমস্যা সমাধানের জন্য সাম্প্রদায়িক রোয়েদাদ ঘোষণা করেন। ১৯৩৫ সালে পার্লামেন্টে ভারত শাসন আইন গৃহীত হয়। জিন্নাহ এ আইনে প্রস্তাবিত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সমালোচনা করায় যুক্তরাষ্ট্রীয় সরকার প্রবর্তন করা সম্ভব হয়নি। দলগুলোর বিরূপ প্রতিক্রিয়া সত্ত্বেও ১৯৩৭ সালে প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা কার্যকর করা হয়। পরবর্তীতে ১৯৩৮ সালে মোহাম্মদ আলী জিন্নাহ সিন্ধুতে প্রাদেশিক মুসলিম লীগের সভায় হিন্দু ও মুসলমান দুটি ভিন্ন জাতি বলে অনুধাবন করে দ্বিজাতি ঘোষণা করেন। এভাবেই লাহোর প্রস্তাবের আগেই হিন্দু-মুসলমান আলাদা জাতি- এই চিন্তা করার ফলে তাদের জন্য আলাদা রাষ্ট্রের চিন্তারও প্রকাশ ঘটতে থাকে। এই অবস্থার পটভূমিতে মুসলমানদের আলাদা আবাস ভূমির দাবির জন্য ১৯৪০ সালে শেরে বাংলা কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপিত হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) · সৃজনশীল
চিত্রে প্রদর্শিত নেতা যে ঐতিহাসিক প্রস্তাব উত্থাপন করেন তার পটভূমি …
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
