উক নেতাই অখণ্ড বাংলার স্বপ্নদ্রষ্টা ছিলেন- বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রের ব্যক্তি হলেন শেরে বাংলা এ. কে ফজলুল হক। যিনি অখণ্ড বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এবং অখন্ড বাংলার স্বপ্নদ্রষ্টা ছিলেন। তার সমগ্র জীবনের অধিকাংশ সময় বাংলার মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ব্যয় করেন। শেরে বাংলা এ.কে ফজলুল হক ১৯২৪ সালে প্রথমবারের মতো বাংলার শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯২৯ সালে প্রাদেশিক আইন পরিষদের নির্বাচনের পর 'নিখিল বঙ্গপ্রজা সমিতি' নামে এটি দল গঠন করেন। এ সমিতির প্রধান উদ্দেশ্য ছিল বাংলার কৃষকের অবস্থার উন্নতি সাধন করা। ফলে কৃষক আন্দোলন ও রাজনীতিতে নতুন ধারা প্রবর্তিত হয়। ১৯৩৫ সালে এ. কে ফজলুল হক নিখিল বঙ্গপ্রজা সমিতির সভাপতি নির্বাচিত হন। পরবর্তী বছর দলের নাম পরিবর্তন করে 'কৃষক-প্রজা পার্টি' নামকরণ করা হয়। এটি ছিল সম্পূর্ণ পৃথক এবং প্রদেশ পর্যায়ে গঠিত বাংলার রাজনৈতিক সংগঠন। ১৯৩৭ সালের নির্বাচনে তার দলের বিপরীতে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল 'মুসলিম লীগ'। নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা লাভকরতে না পারলেও ফজলুল হক মুখ্যমন্ত্রী নিযুক্ত হন। তার উল্লিখিত রাজনৈতিক কর্মকাণ্ড এবং বাংলার রাজনীতি নিয়ে পৃথক চিন্তাভাবনা ও আঞ্চলিক রাজনৈতিক দল গঠন ইত্যাদি বিবেচনায় ঐতিহাসিকগণ তাকে অখণ্ড বাংলার স্বপ্নদ্রষ্টা হিসেবে অভিহিত করেন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) · সৃজনশীল
উক নেতাই অখণ্ড বাংলার স্বপ্নদ্রষ্টা ছিলেন- বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
