স্বদেশি আন্দোলন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ হিন্দু সমাজ ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশ পণ্য বর্জনের যে আন্দোলন গড়ে তোলে তাকে স্বদেশি আন্দোলন বলা হয়। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন থেকে স্বদেশি আন্দোলনের সৃষ্টি। এ আন্দোলনের দুটি মূল কর্মসূচি ছিল বয়কট ও স্বদেশি। এ আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বিলেতী পণ্য বর্জন করে স্বদেশি জিনিসের ব্যবহার। এ আন্দোলন ক্রমশ বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ আন্দোলনের ফলে বিলেতি পণ্যের ব্যবহারের চাহিদা কমে যেতে থাকে এবং দেশীয় পণ্য ব্যবহারে জনগণ উৎসাহিত হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) · সৃজনশীল
স্বদেশি আন্দোলন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর
