তুমি কি মনে কর, বাংলার মুসলিম সমাজে শিক্ষা বিস্তারে রহিমের ন্যায় একজন মহান ব্যক্তির ব্যাপক অবদান ছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি দৃঢ়ভাবে মনে করি বাংলার মুসলিম সমাজে শিক্ষা বিস্তারে উদ্দীপকের রহিমের ন্যায় দানশীল মহাপুরুষ হাজী মুহম্মদ মহসীনের ব্যাপক ও অসামান্য অবদান ছিল।হাজী মুহম্মদ মুহসীন ছিলেন অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত একজন নিঃস্বার্থ, দানবীর। তিনি নিঃসন্তান বোনের বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হয়েও তা নিজের জন্য ভোগ না করে বাংলার পিছিয়ে পড়া মানুষের শিক্ষা, চিকিৎসা এবং জনকল্যাণমূলক কাজে অকাতরে বিলিয়ে দিয়েছিলেন। উদ্দীপকের দৃশ্যপট-২ এর রহিমও দত্তক সূত্রে পাওয়া বিশাল সম্পত্তির মালিক হয়ে সাধারণ জীবনযাপন করেন এবং তাঁর সমস্ত সম্পদ দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি ও দাতব্য চিকিৎসালয়ে দান করেন। রহিমের এই জনহিতৈষী কর্মকান্ডের সাথে হাজী মুহম্মদ মহসীনের মানবপ্রেম ও মহৎ উদ্যোগের হুবহু মিল রয়েছে। মহসীন ফান্ড গঠন করে তিনিও মুসলমানদের শিক্ষার পথ সুগম করেছিলেন। তৎকালীন বাংলার মুসলমানদের চরম আর্থিক সংকটে শিক্ষার সুযোগ প্রায় ছিল না বললেই চলে। এমন দুঃসময়ে তিনি হুগলীতে বিদ্যালয় স্থাপন করেন এবং মহসীন ফান্ডের অর্থে অসংখ্য স্কুল, মাদ্রাসা ও ছাত্রাবাস গড়ে ওঠে। এই ফান্ডের বৃত্তির কল্যাণেই সৈয়দ আমির আলির মতো হাজারো মুসলমান শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পেয়েছিল। তাই বলা যায়, রহিমের মতো এই মহৎ ব্যক্তির নিঃস্বার্থ অনুদানই মুসলিম সমাজের আধুনিক শিক্ষার মজবুত ভিত্তি রচনা করেছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৯ : ইংরজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন · সৃজনশীল
তুমি কি মনে কর, বাংলার মুসলিম সমাজে শিক্ষা বিস্তারে রহিমের ন্যায় এক…
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর