ii নং ঘটনাটি রাজনৈতিক ইতিহাসের এক আন্দোলন- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকের (ii) নং অনুচ্ছেদে ইঙ্গিতকৃত গণআন্দোলন হলো ১৮৫৮ সালের সিপাহী বিদ্রোহ তথা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। পলাশি যুদ্ধের প্রায় একশত বছর পর ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে প্রধানত সিপাহিদের নেতৃত্বে যে সশস্ত্র বিদ্রোহ সংঘটিত হয়, তাকেই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক দীর্ঘসময় ধরে রাজনৈতিক, অর্থনৈতিক শোষণ, সামাজিকভাবে হেয় করা, ধর্মীয় অনুভূতিকে আঘাত করা, সর্বোপরি ভারতীয় সৈনিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ সবই এই সংগ্রামের প্রেক্ষাপট তৈরি করেছে। ১৮৫৭ সালের ২৯শে মার্চ বন্দুকের গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা করেন মঙ্গল পাণ্ডে নামক এক সিপাহি। দ্রুত এই বিদ্রোহ মিরাট, কানপুর, পাঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, বাংলাসহ ভারতের প্রায় সর্বত্র ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, যশোর, সিলেট, কুমিল্লা, পাবনা, রংপুর, দিনাজপুর, রাজশাহীতে এই বিদ্রোহের দাবানল ছড়িয়ে পড়ে। এই বিদ্রোহের অধিকাংশ সিপাহি শহিদ হন অথবা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এই বিদ্রোহের প্রকৃতি ছিল ব্যাপক। এর ফলে কোম্পানি শাসনের অবসান হয়। এরপর থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করে। উদ্দীপকের (ii) নং অনুচ্ছেদে বলা হয়েছে, প্রথম ব্যাপক ও জাতীয় ভিত্তিক গণ-আন্দোলন। যা ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রাম বা সিপাহী বিদ্রোহকে নির্দেশ করে। যা বাংলার রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) · সৃজনশীল
ii নং ঘটনাটি রাজনৈতিক ইতিহাসের এক আন্দোলন- উক্তিটির যথার্থতা নিরূপণ…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
