নেলসন ম্যান্ডেলার বন্দী জীবনের সাথে পশ্চিম পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর বন্দী জীবনের তুলনা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার বন্দিজীবনের সাথে পশ্চিম পাকিস্তানের কারগারে অন্তরীণ বঙ্গবন্ধুর বন্দি জীবনের কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানি শাসকদের নানা বৈষম্যের অবসান ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন। নেলসন ম্যান্ডেলাও দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য দূর এবং কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু পাকিস্তানের চব্বিশ বছরের মধ্যে ১২ বছর কারাগারে কাটিয়েছেন। নেলসন ম্যান্ডেলাও সরকারের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ২৭ বছর জেল খেটেছেন। বঙ্গবন্ধুকে বলা হয় বাংলাদেশের স্থপতি এবং জাতির পিতা। নেলসন ম্যান্ডেলাও আধুনিক আফ্রিকার জনক। বঙ্গবন্ধুর আপসহীন নেতৃত্বে স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকার গণতন্ত্র প্রতিষ্ঠায়ও নেলসন ম্যান্ডেলার অবদান অপরিসীম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নেলসন ম্যান্ডেলার সংগ্রামী জীবনের মধ্যে সাদৃশ্য থাকলেও কিছু বৈসাদৃশ্য রয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার জন্য সংগ্রাম করেচেন। কিন্তু নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য ও কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন। পরিশেষে বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নেলসন ম্যান্ডেলা দেশ ও দেশের মানুষের কল্যাণে আজীবন সংগ্রাম করেছেন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
নেলসন ম্যান্ডেলার বন্দী জীবনের সাথে পশ্চিম পাকিস্তানের কারাগারে বঙ্…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
