চিত্র-১-এর ব্যক্তি বাংলায় যে আন্দোলনে ভূমিকা রেখেছিলেন তার গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র-১-এর ব্যক্তি হলেন মাস্টার দা সূর্য সেন। তিনি বাংলার সশস্ত্র আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। বাংলার ইতিহাসে এ আন্দোলনের গুরুত্ব অপরিসীম। স্বদেশি আন্দোলনের ব্যর্থতা বাংলায় স্বাধীনতা কামী যুবসমাজকে সশস্ত্র বিপ্লবের দিকে উদ্বুদ্ধ করে। বিভিন্ন অঞ্চল বোমা হামলা, উচ্চপদস্থ সরকারি কর্মচারী হত্যা, গেরিলা পদ্ধতিতে খণ্ডযুদ্ধ ইত্যাদি ঘটনার মধ্য, দিয়ে সশস্ত্র আন্দোলন প্রকাশ্যে আসতে থাকে। এ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়ে ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন মাস্টারদা সূর্যসেন। বাংলার সশস্ত্র বিপ্লীরা যেমন মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতা ওয়াদেদ্দারসহ অনেক বিপ্লবী ভারতবর্ষ থেকে ব্রিটিশদের বিতাড়নের যে সংগ্রাম শুরু করেন তা ভারতের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করে। তাদের আত্মত্যাগ মানুষকে উদ্বুদ্ধ করে এবং তরুণ সমাজের মধ্যে স্বাধীনতার স্পৃহা বাড়িয়ে তোলে। ১৯১১ সাল থেকে ১৯৩০ সাল পর্যন্ত এ সংগ্রাম জোরদার হলেও এর আগেই সংগ্রাম শুরু হয়েছিল। ১৯০৮ সালে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য ক্ষুদিরামের বোমা হামলার মধ্য দিয়ে সশস্ত্র বিপ্লবী আন্দোলন আত্মপ্রকাশ করে। এই আন্দোলন মূলত শেষ হয় ১৯৩০ সালে। প্রথম পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যে ছিলেন অরবিন্দ্র ঘোষ, বারীন্দ্র ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত প্রমুখ। পুলিন বিহারী দাস ছিলেন ঢাকার অনুশীলন সমিতির প্রধান সংগঠক। এরা বোমা তৈরি থেকে শুরু করে সব ধরনের অস্ত্র সংগ্রহসহ বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। সশস্ত্র আক্রমণ, গুপ্ত হত্যা ইত্যাদি কর্ম সূচির মাধ্যমে এরা সরকারকে ব্যতিব্যস্ত করে রাখেন। অতএব বলা যায়, সশস্ত্র বিপ্লবী আন্দোলন ভারতবাসীকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়েছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) · সৃজনশীল
চিত্র-১-এর ব্যক্তি বাংলায় যে আন্দোলনে ভূমিকা রেখেছিলেন তার গুরুত্ব …
উদ্দীপক

Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
