রবীন্দ্রনাথ ঠাকুর কেন 'নাইট' উপাধি বর্জন করেন?
উত্তর: ১৯১৯ সালে ব্রিটিশ সরকার রাওলাট আইন পাস করলে এ নিপীড়ন মূলক আইনের বিরুদ্ধে সর্বত্র আন্দোলন গড়ে ওঠে। রাওলাট আইনের বিরুদ্ধে অন্যান্য স্থানের মতো পাঞ্জাবেও আন্দোলন গড়ে ওঠে। পাঞ্জাবের অমৃতসরে এক সভায় জেনারেল ডায়ারের নির্দেশে বহু নিরস্ত্র মানুষকে নির্মম ভাবে হত্যা করা হয়। ইতিহাসে এ হত্যাকাণ্ড জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। এ নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ তার 'নাইট' উপাধি বর্জন করেন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) · সৃজনশীল
রবীন্দ্রনাথ ঠাকুর কেন 'নাইট' উপাধি বর্জন করেন?
উত্তর
