মীরার অনুভূতির সাথে ব্রিটিশ আমলের বাংলার কোন আন্দোলনের মূল ধারণার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মীরার অনুভূতির সাথে বাংলার ইতিহাসের স্বদেশি আন্দোলনের মূল ধারণার মিল রয়েছে। উদ্দীপকে উল্লিখিত মীরা ও তার বোন কেনাকাটা করতে গিয়ে মীরা দেশীয় পণ্য কিনতে আগ্রহ প্রকাশ করে আর তার বোন বিদেশি পণ্য কিনতে পছন্দ করে। দেশে তৈরি পণ্যের প্রতি মীরার এ আগ্রহ ভারতে ইতিহাসের এক উল্লেখযোগ্য ঘটনা স্বদেশি আন্দোলন দ্বারা ও কেননা, স্বদেশি আন্দোলনেও ইংল্যান্ডের তৈরি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের শপথ গ্রহণ করা হয়। ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হলে কংগ্রেসের উগ্রপন্থি অংশের নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে তাকে স্বদেশি আন্দোলন বলা হয়। এ আন্দোলনের মূল কর্মসূচি ছিল দুটি- বয়কট ও স্বদেশি। বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বিলেতি পণ্য বর্জন। ক্রমেই বয়কট শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার হতে থাকে। বয়কট বলতে শুধু বিলেতি পণ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বিলেতি শিক্ষা বর্জনও কর্মসূচিতে যুক্ত হয়। সভাসমিতির মাধ্যমে স্থানে স্থানে বিলেতি পণ্য বর্জন ও দেশিও পণ্য ব্যবহারের শপথ নেওয়া হয়। ফলে বিলেতি পণ্যের চাহিদা কমতে থাকে এবং বাংলার বিভিন্ন অঞ্চলে এ সময় দেশি তাঁতবস্ত্র, সাবান, লবণ, চিনি ও চামড়ার দ্রব্য তৈরির কারখানা গড়ে ওঠে। অতএব বলা যায়, স্বদেশি আন্দোলনের অনুপ্রেরণাই মীরা দেশীয় পণ্য কিনতে আগ্রহ প্রকাশ করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) · সৃজনশীল
মীরার অনুভূতির সাথে ব্রিটিশ আমলের বাংলার কোন আন্দোলনের মূল ধারণার ম…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
