ইংরেজদের বিভেদ ও শাসননীতি বলতে কী বুঝায়?
উত্তর: ঐক্যবদ্ধ হিন্দু ও মুসলমান সম্মিলিত শক্তি ব্রিটিশ প্রশাসনের জন্য বিপজ্জনক মনে করে লর্ড কার্জন ১৯০৫ সালে বঙ্গভঙ্গের মাধ্যমে বাংলায় বিভেদ ও শাসননীতি প্রয়োগ করেন। লর্ড কার্জন রাজনৈতিক সচেতনতা সম্পর্কে সতর্ক ছিলেন। বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণি ক্রমশ জাতীয়তাবাদী ও রাজনীতি সচেতন হয়ে উঠেছিল। কংগ্রেস নেতারা কোলকাতা থেকেই সারা ভারতের আন্দোলনের নেতৃত্ব দিতেন। কোলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশবিরোধী আন্দোলন থামিয়ে দেওয়া, বাঙালি শক্তিকে দুর্বল করা এবং ব্রিটিশ শক্তিকে টিকিয়ে রাখার স্বার্থেই লর্ড কার্জন বাংলা ভাগ করেন। যা ইংরেজদের বিভেদ ও শাসননীতি হিসেবে পরিচিত।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) · সৃজনশীল
ইংরেজদের বিভেদ ও শাসননীতি বলতে কী বুঝায়?
উত্তর
