উদ্দীপকে '?' চিহ্নিত স্থানটি ইংরেজ আমলের কোন আন্দোলনকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে'?' চিহ্নিত স্থানটি ইংরেজ আমলের খিলাফত ও অসহযোগ আন্দোলনকে নির্দেশ করছে। উদ্দীপকের ছকে যে তথ্যগুলো রয়েছে তা খিলাফত ও অসহযোগ আন্দোলনের ইঙ্গিত দেয়। ১৯১৯ সালে মাওলানা মোহাম্মদ আলী ও শওকত আলীর নেতৃত্বে খিলাফত এবং স্বরাজের দাবিতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়। হিন্দু ও মুসলমানের মিলিত সংগ্রাম হিসেবে উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে খিলাফত ও অসহযোগ আন্দোলন এক গুরুত্বপূর্ণ ঘটনা। আন্দোলন দুটি ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম ব্যাপক ও জাতীয়ভিত্তিক গণআন্দোলন। হিন্দু-মুসলমানের এ ঐক্যবদ্ধ আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেয়। তুরস্কের খলিফার মর্যাদা ও তুরস্কের অখণ্ডতা রক্ষার জন্য ভারতীয় মুসলিম সমাজ এ আন্দোলন গড়ে তোলে। অপরদিকে, অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য ছিল ভারতের জন্য স্বরাজ অর্জন। তবে ১৯২৩ সালে তুরস্কে খিলাফত ব্যবস্থার অবসান ঘটলে খিলাফত আন্দোলন তার আবেদন হারায় এবং ১৯২২ সালে গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকে খিলাফত ও অসহযোগ আন্দোলনের তথ্য তুলে ধরা হয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১০ : ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানটি ইংরেজ আমলের কোন আন্দোলনকে নির্দেশ করছে…
উদ্দীপক

Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
