মালিহা ও হাবিবের পোশাক দুটির মধ্যে কোনটি শীতকালে বেশি উপযোগী? মতামত দাও।
উত্তর: মালিহা ও হাবিবের পোশাক দুটি হলো যথাক্রমে পশমি কাপড় ও রেশমি কাপড়। নিচে শীতকালে ব্যবহারের জন্য এ দুটি কাপড়ের উপযোগিতার তুলনামূলক যাচাই করা হলো- পশমের তন্তু দ্বারা তৈরিকৃত পোশাক তাপ কুপরিবাহী। নমনীয়তা, স্থিতিস্থাপকতা, কুঞ্চন প্রতিরোধের ক্ষমতা, রং ধারণক্ষমতা ইত্যাদি পশমের পোশাকের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এ পশমি তনুর মাঝে ফাঁকা জায়গা থাকে সেখানে বাতাস আটকে থাকে। বাতাস তাপের অপরিবাহী হওয়ায় পশম তন্তু তাপ কুপরিবাহী। পশমি কাপড় পরে থাকলে শীতের দিনে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না। এটি পরিধান করলে শরীরে গরম বোধ করে। ফলে পশমের পোশাক আরামদায়ক মনে হয়। অপরদিকে রেশম তনুর প্রধান গুণ এর সৌন্দর্য। এটি অধিকতর উষ্ণ এবং তাপ পরিবহণ ক্ষমতা কম। তাপ সুপরিবাহী বলে শীতকালে রেশমের পোশাক পরলে শরীরে ঠান্ডা অনুভূত হয়। সুতরাং আলোচনা থেকে বলা যায়, মালিহা ও হাবিরের পোশাক দুটির মধ্যে মালিহার কাপড় শীতকালে ব্যবহারের জন্য অধিক উপযোগী।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মালিহা ও হাবিবের পোশাক দুটির মধ্যে কোনটি শীতকালে বেশি উপযোগী? মতামত…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

