কার্যকারিতার দিক থেকে চিত্র 'B [গণিত] ও 'C [গণিত] এর ভূমিকা কি একই? যুক্তিসহ মত দাও।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত চিত্র 'B [গণিত] চিহ্নিত কোষগুলো লোহিত রক্তকণিকা এবং চিত্র 'C [গণিত] চিহ্নিত কোষগুলো অণুচক্রিকা। লোহিত রক্তকণিকা ও অণুচক্রিকা উভয়েই তরল যোজক কলায় অবস্থিত হলেও এদের কাজ পরস্পর হতে ভিন্ন। নিচে তা বিশ্লেষণ করা হলো- লোহিত কণিকার কাজ : i. দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা। ii. নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করা। iii. লোহিত কণিকার হিমোগ্লোবিন রক্তের অম্ল-ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসেবে কাজ করা। অণুচক্রিকার কাজ : i. রক্ত তঞ্চন করা বা জমাট বাঁধতে সাহায্য করা। ii. রক্তের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করা। iii. রক্তবাহিকা বা টিস্যু আঘাতপ্রাপ্ত স্থানে অনিয়মিত আকারের থ্রম্বোপ্লাসটিন নামক পদার্থ তৈরি করা। সুতরাং কার্যকারিতার দিক থেকে লোহিত রক্তকণিকা ও অণুচক্রিকার ভূমিকায় ভিন্নতা পরিলক্ষিত হয়।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
কার্যকারিতার দিক থেকে চিত্র 'B ও 'C এর ভূমিকা কি একই? যুক্তিসহ মত…
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

