চিত্র 'A [গণিত] এবং 'B [গণিত] এর লেন্সদ্বয়ের ত্রুটি চিহ্নিত করে প্রতিকার বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র-A হলো হ্রস্বদৃষ্টি ত্রুটি ও চিত্র-B হলো দীর্ঘদৃষ্টি ত্রুটি। চিত্র-A অর্থাৎ হ্রস্বদৃষ্টি ত্রুটির ক্ষেত্রে দূরের বস্তু থেকে আসা আলোকরশ্মি চোখের লেন্সের মধ্যদিয়ে প্রতিসরণের পর রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি না করে একটু সামনে F বিন্দুতে প্রতিবিম্ব তৈরি করে। ফলে চোখ বস্তুটি দেখতে পায় না। হ্রস্বদৃষ্টি ত্রুটিসম্পন্ন ব্যক্তির সমস্যা প্রতিকারের জন্য এমন একটি অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে যার ফোকাস দূরত্ব এ দৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান। এই চশমা লেন্সের অপসারী ক্রিয়া চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীতে ক্রিয়া করে। ফলে অসীম দূরত্বের বস্তু হতে নির্গত সমান্তরাল আলোকরশ্মি এই সাহায্যকারী অবতল লেন্স L এর মধ্য দিয়ে চোখে পড়ার সময় প্রয়োজনমতো অপসারিত হয় এবং অপসারিত রশ্মিগুলো চোখের লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনা বা অক্ষিপট R এর উপর পড়ে। এই অপসারিত রশ্মিগুচ্ছকে পেছনের দিকে বর্ধিত করলে তা T বিন্দুতে মিলিত হয়। ফলে হ্রস্বদৃষ্টিসম্পন্ন চোখ T বিন্দুতে ঐ বস্তুটি স্পষ্ট দেখতে পায়। [চিত্র] আবার, চিত্র-B অর্থাৎ দীর্ঘদৃষ্টি ত্রুটির ক্ষেত্রে দূর থেকে আসা আলোকরশ্মি চোখের রেটিনাতে প্রতিবিম্ব তৈরি করলেও কাছাকাছি বিন্দু থেকে আসা আলোকরশ্মি চোখের লেন্সের মধ্যদিয়ে প্রতিসরণের পর রেটিনার পিছনে F বিন্দুতে মিলিত হয়। ফলে চোখ কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না। দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায় না এরূপ দীর্ঘদৃষ্টি ত্রুটিসম্পন্ন ব্যক্তির সমস্যা প্রতিকারের জন্য চোখের সামনে একটি উত্তল লেন্সের চশমা ব্যবহারের প্রয়োজন হয়। এতে চোখের নিকট বিন্দু হতে নির্গত আলোকরশ্মি এই সাহায্যকারী লেন্সে এবং চোখের লেন্সে পর পর দুইবার প্রতিসরিত হবার পর প্রয়োজনমতো অভিসারী হয়ে রেটিনা Rএর উপর পড়বে। এই প্রতিসরিত রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করলে এরা [গণিত] বিন্দুতে মিলিত হবে। ফলে দীর্ঘদৃষ্টিসম্পন্ন চোখ [গণিত] বিন্দুতে ঐ বস্তুটি স্পষ্ট দেখতে পায়। [চিত্র] সুতরাং, চিত্র-A অর্থাৎ হ্রস্বদৃষ্টি ত্রুটি দূরীকরণে অবতল লেন্সের এবং চিত্র-B অর্থাৎ দীর্ঘদৃষ্টি ত্রুটি দূরীকরণে উত্তল লেন্সের চশমা ব্যবহার প্রয়োজন হয়।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
চিত্র 'A এবং 'B এর লেন্সদ্বয়ের ত্রুটি চিহ্নিত করে প্রতিকার বিশ্লে…
উদ্দীপক

Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
আবার, চিত্র-B অর্থাৎ দীর্ঘদৃষ্টি ত্রুটির ক্ষেত্রে দূর থেকে আসা আলোকরশ্মি চোখের রেটিনাতে প্রতিবিম্ব তৈরি করলেও কাছাকাছি বিন্দু থেকে আসা আলোকরশ্মি চোখের লেন্সের মধ্যদিয়ে প্রতিসরণের পর রেটিনার পিছনে F বিন্দুতে মিলিত হয়। ফলে চোখ কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না।
দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায় না এরূপ দীর্ঘদৃষ্টি ত্রুটিসম্পন্ন ব্যক্তির সমস্যা প্রতিকারের জন্য চোখের সামনে একটি উত্তল লেন্সের চশমা ব্যবহারের প্রয়োজন হয়। এতে চোখের নিকট বিন্দু হতে নির্গত আলোকরশ্মি এই সাহায্যকারী লেন্সে এবং চোখের লেন্সে পর পর দুইবার প্রতিসরিত হবার পর প্রয়োজনমতো অভিসারী হয়ে রেটিনা Rএর উপর পড়বে। এই প্রতিসরিত রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করলে এরা বিন্দুতে মিলিত হবে। ফলে দীর্ঘদৃষ্টিসম্পন্ন চোখ বিন্দুতে ঐ বস্তুটি স্পষ্ট দেখতে পায়।
সুতরাং, চিত্র-A অর্থাৎ হ্রস্বদৃষ্টি ত্রুটি দূরীকরণে অবতল লেন্সের এবং চিত্র-B অর্থাৎ দীর্ঘদৃষ্টি ত্রুটি দূরীকরণে উত্তল লেন্সের চশমা ব্যবহার প্রয়োজন হয়।
