তিনি বাসায় বিদ্যুৎ বিল কমানোর জন্য কী কী পদক্ষেপ নিতে পারেন- তোমার যৌক্তিক মতামত উপস্থাপন কর।
উত্তর: রায়হান সাহেব বিদ্যুৎ বিল কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারেন। তার গৃহীত পদক্ষেপসমূহ মতামতের মাধ্যমে উপস্থাপন করা হলো- সাধারণ বালব ব্যবহারে অনেক তড়িৎ শক্তি খরচ হয়। এটির পরিবর্তে এনার্জি সেভিং বালব ব্যবহারে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি পরিবেশের বিভিন্ন দিক থেকে সুবিধা হয়। এনার্জি সেভিং বালব কিনতে এককালীন খরচ বেশি হলেও এটি সাধারণ বালবের তুলনায় অনেক বেশি দিন টিকে। এনার্জি সেভিং বালবে ২০- ৮০% বিদ্যুৎ সাশ্রয় হয় এবং এটি সাধারণ বালবের তুলনায় ৩ থেকে ২৫ গুণ বেশি সময় টিকে থাকতে পারে। এনার্জি সেভিং বালব চালনা করতে কম শক্তির দরকার হয়। তাই এ বালব ব্যবহারে বিদ্যুৎ বিল অনেক কম আসবে। পুরাতন তড়িৎ উপকরণের ব্যবহার বন্ধ করে নতুন উপকরণসমূহ ব্যবহারে বিদ্যুৎ খরচ অনেক হ্রাস পায়। অপ্রয়োজনীয় বালব ও ফ্যানের সুইচ বন্ধ রাখার মাধ্যমে বিদ্যুৎ বিল কমানো যেতে পারে। অতিরিক্ত বিদ্যুৎ ব্যয় হয় এমন তড়িৎ যন্ত্রপাতি যেমন- এসি, রুম হিটার ইত্যাদির ব্যবহারে উদ্যোগী না হতে পারেন। এছাড়া সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পিক আওয়ার সময়ে যথাসম্ভব তড়িৎ উপকরণসমূহ কম ব্যবহার করা যেতে পারে। সুতরাং রায়হান সাহেব উপরিউক্ত পদক্ষেপসমূহ গ্রহণের মাধ্যমে বিদ্যুৎ বিলে মিতব্যয়ী হতে পারবেন।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
তিনি বাসায় বিদ্যুৎ বিল কমানোর জন্য কী কী পদক্ষেপ নিতে পারেন- তোমার …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

