সৌরভের সুতা উৎপাদন পদ্ধতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সৌরভ রেশম চাষ করে সুতা উৎপাদন করে। রেশম বা পলু নামক পোকার একটি প্রজাতির গুটি থেকে এ রেশম তন্তু তৈরি করা হয়। রেশম পোকা হতে সংগৃহীত তনু প্রক্রিয়াকরণের মাধ্যমে সুতা তৈরি করা হয়। রেশম পোকা থেকে এক ধরনের গুটি তৈরি হয়। একে কোকুন বলে। পরিণত কোকুন সংগ্রহ করে সাবান পানিতে লোহার কড়াইয়ে সিদ্ধ করা হয়। এতে কোকুন নরম হয়ে যায় এবং উপর হতে খোসা খুব সহজেই আলাদা হয়ে যায়। খোসা উঠে গেলে তনুর প্রান্ত বা নাল পাওয়া যায়। এই নাল ধরে আস্তে আস্তে টানলে লম্বা সুতা বের হয়ে আসে। চিকন সুতার জন্য ৫-৭টি কোকুনের নাল এবং মোটা সুতার জন্য ১৫-২০টি কোকুনের নাল একত্র করে টানা হয়। এ কাজে চরকা ব্যবহার করা হয়। নালগুলো একত্র করলে এদের গায়ে লেগে থাকা আঠার কারণে একটি আরেকটির সাথে লেগে যায় ও সুতার গোছা তৈরি হয়। এভাবেই সৌরভ রেশম সুতা তৈরি করেছে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সৌরভের সুতা উৎপাদন পদ্ধতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

