পাহাড়ি রাস্তায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: পাহাড়ি রাস্তায় ড্রাইভার যেন নিরাপদে গাড়ি ড্রাইভিং করতে পারে সে জন্য রাস্তার বাঁকে গোলীয় দর্পণ ব্যবহার করা হয়। পাহাড়ি রাস্তা সাধারণত আঁকাবাঁকা হয়। এমন অনেক অদৃশ্য বাঁক আছে যেখানে পরবর্তী রাস্তাটি প্রায় ৯০° কোণে থাকে। ফলে ড্রাইভার বিপরীত দিক থেকে আসা গাড়ি দেখতে পায় না। কিন্তু বাঁকে বড় সাইজের গোলীয় দর্পণ থাকলে এর কাছাকাছি এসে দর্পণে তাকালে বাঁকের অন্য পাশ থেকে আসা গাড়ি দেখা যায় ফলে নিরাপদে গাড়ি চালানো যায়।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
পাহাড়ি রাস্তায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর

