সাইফুলের বাবার রোগটি প্রতিরোধে করণীয় ব্যবস্থা মূল্যায়ন কর।
উত্তর: সাইফুলের বাবার রোগটি হচ্ছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ প্রতিরোধ করার জন্য যেমন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। তা হলো- i. ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখা। ii. দেহের ওজন বৃদ্ধি হতে না দেওয়া। iii.চর্বিযুক্ত খাদ্য বর্জন করা। যেমন- ঘি, মাখন, গরু ও খাসির মাংস ও চিংড়ি যতটা সম্ভম্ব বর্জন করা। iv. সুষম খাদ্য গ্রহণ করা। V.পরিমাণের অতরিক্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা। vi. মদ্যপান এবং ধূমপান থেকে বিরত থাকা। vii.নিয়মিত ব্যায়াম করা। viii. দৈনিক অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানো। ix. মানসিক চাপমুক্ত ও দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা। Χ. খাবারের সাথে অতিরিক্ত লবণ গ্রহণ থেকে বিরত থাকা। xi. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা। তাই বলা যায়, উপর্যুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সাইফুলের বাবার উচ্চ রক্তচাপ প্রতিরোধ করা যেতে পারে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সাইফুলের বাবার রোগটি প্রতিরোধে করণীয় ব্যবস্থা মূল্যায়ন কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

