উদ্দীপকের 'A [গণিত] ও 'B [গণিত] এর মধ্য দিয়ে প্রবাহিত তরলে অণুচক্রিকার সংখ্যার হ্রাস ও বৃদ্ধিতে সৃষ্ট অস্বাভাবিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] ও 'B [গণিত] হলো ধমনি ও শিরা। শিরা ও ধমনির মধ্য দিয়ে প্রবাহিত তরল হলো রক্ত। মানুষের রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে রক্তের অস্বাভাবিক অবস্থা বলে। রক্তে অণুচক্রিকার সংখ্যা হ্রাস ও বৃদ্ধিতে মারাত্মক অস্বাভাবিকতা সৃষ্টি হতে পারে। রক্তের অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে থ্রম্বোসাইটোসিস ঘটে। রক্তনালির অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে থ্রম্বোসিস বলে। থ্রম্বোসিসের ফলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হতে পারে। হৃৎপিণ্ডের করোনারি রক্তনালির রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলে যার ফলে হৃৎপিণ্ডে অক্সিজেনের স্বল্পতার জন্য হার্ট অ্যাটাক হতে পারে। গুরু মস্তিষ্কের রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে বেসরিব্রাল থ্রম্বোসিস বলে। এর ফলে মস্তিষ্ক থেকে রক্ত বের হতে পারে না এবং তা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করতে পারে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়। এ অবস্থাকে পারপুরা বলে। অণুচক্রিকার সংখ্যা কমে গেলে রক্ত জমাট বাঁধার কাজটি বাধাপ্রাপ্ত হয়, ফলে যেকোনো ক্ষতস্থান থেকে রক্ত বের হলে সহজে তা জমাট বাঁধতে পারে না। অণুচক্রিকার সংখ্যা অনেক কমে গেলে অতিরিক্ত রক্ষক্ষরণে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের 'A ও 'B এর মধ্য দিয়ে প্রবাহিত তরলে অণুচক্রিকার সংখ্যার …
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

