ফসল উৎপাদনে উদ্দীপকের 'C [গণিত] উপাদানটির কোনো গুরুত্ব আছে কী? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'C [গণিত] উপাদানটি হলো পানি। ফসল উৎপাদনে পানির গুরুত্ব আছে। নিচে তা বিশ্লেষণ করা হলো- উদ্ভিদ তথা গাছপালা জন্মাতে মাটিতে বিদ্যমান পানি বিশেষ ভূমিকা পালন করে। মাটির কণার মাঝে থাকা ফাঁকা জায়গা বা রন্দ্রে পানি থাকে। এই রন্দ্রের আকৃতিভেদে মাটির পানি ধরে রাখার ক্ষমতা নির্ভর করে। ফাঁকা স্থান বা রন্ধ্র ছাড়াও মাটির কণায় শোষিত অবস্থায় পানি থাকতে পারে। মাটিতে থাকা হিউমাস পানি শোষণ করে রাখতে পারে। মাটিতে বিদ্যমান এ জৈব পদার্থে শোষিত পানি সহজে গাছপালায় স্থানান্তরিত হয় না। মাটিতে পানির অনুপস্থিতিতে গাছপালা ঠিকমতো জন্মাতে বা বেড়ে ওঠা ব্যাহত হতো। আয়তন অনুসারে মাটিতে বিদ্যমান পানির পরিমাণ শতকরা ২৫ ভাগ। মাটিস্থ পানি গাছের খাদ্য উপাদানগুলোকে দ্রবীভূত করে রাখে এবং মাটিকে রসালো রাখে। ফলে গাছপালা শিকড়ের সাহায্যে সেগুলো শোষণ করে। মাটির কণার ফাঁকে ফাঁকে পানি জমা থাকে। মাটিতে পানির অনুপস্থিতিতে গাছপালা জন্মাতে পারে না এবং বেড়ে উঠতে পারে না। উদ্ভিদকোষের অন্যতম অংশ হলো প্রোটোপ্লাজম, যার শতকরা ৮৫ - ৯৫ ভাগই হলো পানি। এ উপাদানটি মাটি থেকে আসে। গাছ কিছু পানি পাতায় থাকা স্টোমাটার মাধ্যমে গ্রহণ করলেও বেশিরভাগই আসে মাটি থেকে মূলের মাধ্যমে। মাটি থেকে প্রাপ্ত পানির সাহায্যেই গাছপালা সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজেদের খাবার তৈরি করে ও আমাদেরকে অক্সিজেন দেয়। গাছপালার জন্য প্রয়োজনীয় পুষ্টি (যেমন- খনিজ পদার্থ, নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি) মাটি থেকে সরাসরি গ্রহণ করতে পারে না। এগুলো গ্রহণ করে মূলের সাহায্যে এবং এক্ষেত্রে পানি মাধ্যম হিসেবে কাজ করে। কাজেই পানি না থাকলে উদ্ভিদ মাটি থেকে এসব পুষ্টি গ্রহণ করতে পারে না, ফলে এদের বেড়ে ওঠা -বাধাগ্রস্ত হয়। উপরিউক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে, ফসল উৎপাদনে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ফসল উৎপাদনে উদ্দীপকের 'C উপাদানটির কোনো গুরুত্ব আছে কী? বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

