উদ্দীপকে উল্লিখিত বিবর্তনের অন্যতম প্রমাণটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিবর্তনের অন্যতম প্রমাণটি হলো 'জীবাশ্মঘটিত' প্রমাণ। নিচে এটি বর্ণনা করা হলো-ভূগর্ভের শিলাস্তরে দীর্ঘকাল চাপা পড়ে থাকা জীবের সামগ্রিক বা আংশিক প্রস্তরীভূত দেহ বা দেহছাপকে জীবাশ্ম বলে। পৃথিবীর বিভিন্ন স্তরে অবস্থিত শিলার মধ্যে এগুলো সঞ্চিত রয়েছে। জীবাশ্মের সাহায্যে অকাট্যভাবে প্রমাণ করা যায় যে, বিবর্তনের মাধ্যমে ধারাবাহিকভাবে এক রকম জীব থেকে অন্যরকম জীবের উৎপত্তি ঘটেছে। জীবাশ্ম আবিষ্কারের পূর্বে ধারাবাহিক বিবর্তনের মধ্যে উপযুক্ত প্রমাণের অভাব থাকায় বিবর্তনের ইতিহাসে বেশ কিছু ফাঁক থেকে গিয়েছিল। অনুমান করা হয় যে, ঐ ফাঁকগুলোতে এমন কোনো ধরনের জীব ছিল যাদের সন্ধান পাওয়া যায় নি। এই রকম খোঁজ না পাওয়া জীবদের মিসিং লিঙ্ক বা হৃত-যোজক বলা হয়। জীবাশ্ম আবিষ্কারের মাধ্যমে ঐ সমস্ত মিসিং লিঙ্কের সন্ধান পাওয়ায় আজকাল বিবর্তনের ধারাবাহিক ইতিহাসের অনেক সমস্যার সমাধান হয়েছে। লুপ্ত আর্কিওপটেরিক্স নামক প্রাণীর জীবাশ্ম পরীক্ষা করে দেখা গেছে যে, এদের সরীসৃপের মতো পা ও দাঁত, পাখির মতো পালক বিশিষ্ট দুটি ডানা, একটি দীর্ঘ লেজ, লেজের শেষ প্রান্তে একগুচ্ছ পালক ও চক্ষু ছিল। এ থেকে প্রমাণিত হয় যে, সরীসৃপ জাতীয় প্রাণী থেকেই বিবর্তনের মাধ্যমে পাখি জাতীয় প্রাণীর উৎপত্তি হয়েছে। উদ্ভিদের ক্ষেত্রে বিলুপ্ত টেরিডোস্পর্ম নামে এক ধরনের উদ্ভিদের জীবাশ্মে ফার্ন ও ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যায়। এ কারণে ফার্ন জাতীয় উদ্ভিদ থেকে ব্যক্তবীজী উদ্ভিদের আবির্ভাব ঘটেছে বলে মনে করা হয়।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিবর্তনের অন্যতম প্রমাণটি বর্ণনা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

