উদ্দীপকে উল্লিখিত দক্ষিণ অঞ্চলে ঘটে যাওয়া দুর্যোগগুলোর মধ্যে দ্বিতীয় দুর্যোগটি যেভাবে সৃষ্টি হয় তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দক্ষিণ অঞ্চলে ঘটে যাওয়া দুর্যোগগুলোর মধ্যে দ্বিতীয় দুর্যোগটি হলো সাইক্লোন। সাইক্লোন সৃষ্টির কারণ নিচে বর্ণনা করা হলো- সাইক্লোন প্রচণ্ড গতিবেগে বাতাস কুণ্ডলীর আকারে ঘুরপাক খেয়ে গভীর সমুদ্রে সৃষ্টি হয়। এ প্রাকৃতিক দুর্যোগটি সৃষ্টির প্রধান কারণ হলো নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা। সাধারণত এটি সৃষ্টি হতে সাগরের তাপমাত্রা ২৭০ সেলসিয়াসের বেশি হতে হয়। সাগরের উত্তপ্ত পানি বাষ্পীভবনের ফলে উপরে উঠে যখন পানিকণায় পরিণত হয় তখন বাষ্পীভবনের সুপ্ততাপটি বাতাসে ছেড়ে দেয়। আবার এ সুপ্ততাপের প্রভাবে পরিবেশের তাপমাত্রাও বেড়ে যাওয়ায় বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে পড়ে এবং নিম্নচাপের সৃষ্টি করে। এসময় আশেপাশের বাতাস সেখানে ধাবিত হয়, যা বাড়তি তাপমাত্রার কারণে ঘুরতে ঘুরতে উপরে উঠতে থাকে এবং সাইক্লোন সৃষ্টি করে। এ প্রক্রিয়ায় সৃষ্ট সাইক্লোনে বাতাসের বেগ ঘণ্টায় ৬৩ কিলোমিটার বা তার বেশি থাকে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দক্ষিণ অঞ্চলে ঘটে যাওয়া দুর্যোগগুলোর মধ্যে দ্বিতী…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

