উদ্দীপকে সুমির মাথায় ও হাতের জন্য চিকিৎসকের একই পরীক্ষা না দেওয়ার কারণ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে সুমির মাথায় ও হাতের জন্য চিকিৎসকের দেওয়া পরীক্ষা দুটি হলো সিটি স্ক্যান ও এক্স-রে। মাথায় ও হাতের আঘাত শনাক্তকরণ করার জন্য চিকিৎসকের একই পরীক্ষা না দেওয়ার কারণ নিচে বর্ণনা করা হলো- এক্স-রে এর মাধ্যমে হাত ও পায়ের স্থানচ্যুত হাড়, হাড়ের ফাটল, ভেঙে যাওয়া হাড় ইত্যাদি খুব সহজে শনাক্ত করা যায়। কেননা এক্স-রে নরম অধাতব বস্তু ভেদ করে চলে যেতে পারে। কিন্তু ধাতব বস্তু এটি শোষণ করে। আমরা জানি, হাড়ের অন্যতম প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। এটি এক্স-রেকে অনেকাংশে শোষণ করে। তাই হাড়ের ক্ষয় হলে বা ভেঙে গেলে এক্স-রে এর মাধ্যমে শনাক্ত করা সহজ হয়। অর্থাৎ সুমির হাতে আঘাতের অবস্থা শনাক্তের জন্য এক্স-রে হলো উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা। অপরদিকে সিটি স্ক্যান পরীক্ষার সাহায্যে মস্তিষ্কের ভেতর কোনো ধরনের রক্তপাত হয়েছে কি না, ধমনি ফুলে আছে কি না কিংবা কোনো টিউমার আছে কি না সহজেই তা শনাক্ত করা যায়। এ যন্ত্রের মাধ্যমে একগুচ্ছ রশ্মি ছোড়া হয়। রশ্মিগুলো একটি অক্ষকে কেন্দ্র করে বিভিন্ন দিকে নিক্ষেপ করে ছবি তোলে। আলোর প্রতিসরণের সাথে জ্যামিতিক হিসাবের মাধ্যমে দ্বিমাত্রিক ছবিগুলোকে ত্রিমাত্রিক রূপ দেওয়া হয় আর এতে কোনো বস্তুর অবস্থান নিখুঁতভাবে নির্ণয় করা সহজ হয়। সুমির মাথায় কোনো প্রকার রক্তক্ষরণ হয়েছে কি না তা জানার জন্য সিটি স্ক্যান একটি উত্তম উপায়।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে সুমির মাথায় ও হাতের জন্য চিকিৎসকের একই পরীক্ষা না দেওয়ার ক…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

