উল্লিখিত পাঞ্জাবীর সুতা তৈরির প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত সিল্কের পাঞ্জাবিটি রেশম তনু দিয়ে তৈরি। নিচে পাঞ্জাবির সুতা তৈরির প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো- প্রথমে রেশম পোকা থেকে এক ধরনের পরিণত গুটি বা কোকুন সাবান পানিতে লোহার করাইয়ে সিদ্ধ করা হয়। সিদ্ধ করা কোকুন বেশ নরম হয়। এরপর কোকুনের ওপর থেকে একটি খোসা ছাড়িয়ে ফেলা হয়। খোসা ছাড়ানের পর কোকুন থেকে তনুর প্রান্ত বা নাল পাওয়া যায়। তারপর প্রাপ্ত তনুর প্রান্তটি খুবই ধীরে ধীরে টেনে লম্বা আঁশ বের করতে হয়। প্রয়োজন অনুযায়ী অপেক্ষাকৃত মিহি বা চিকন সুতার জন্য ৫-৭ টি এবং মাঝারি বা মোটা সুতার জন্য ১৫-২০ টি কোকুনের প্রান্ত বা নাল একত্রে করে চরকার সাহায্যে ফেটি করা হয়। সংগৃহীত তনুর আঁশগুলো পরস্পর আঠালোভাবে লেগে একগাছি সুতায় পরিণত হয়। এভাবে রেশম পোকা থেকে তন্তু সংগ্রহ করে রেশম সুতা উৎপাদন করা হয়।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উল্লিখিত পাঞ্জাবীর সুতা তৈরির প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

