শিক্ষকের আলোচ্য বিষয়টি তথ্য-১ কে সমর্থন করে কী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: শিক্ষকের আলোচ্য বিষয়টি হলো জীবাশ্ম ঘটিত প্রমাণ যা উদ্দীপকের তথ্য-১ তথা জৈব বিবর্তনকে সমর্থন করে। বিবর্তন সম্পর্কিত যেসব প্রমাণ আছে, তাদের মধ্যে জীবাশ্মঘটিত প্রমাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভূ-গর্ভের শিলাস্তরে দীর্ঘকাল চাপা পড়ে থাকা জীবের সামগ্রিক বা আংশিক প্রস্তুরীভূত দেহ বা দেহছাপকে জীবাশ্ম বলে। পৃথিবীর বিভিন্ন স্তরে অবস্থিত শিলার মধ্যে জীবাশ্ম পাওয়া যায়। জীবাশ্মের সাহায্যে অকাট্যভাবে প্রমাণ করা যায় যে বিবর্তনের মাধ্যমে ধারাবাহিকভাবে একরকম জীব থেকে অন্যরকম জীবের উৎপত্তি ঘটছে অর্থাৎ জীবসম্প্রদায়ের বর্তমান এবং অতীতের যোগসূত্র খুঁজে বের করা সম্ভব। উদাহরণস্বরূপ, লুপ্ত আর্কিওপটেরিক্স (Archeopoteryx) নামে একরকম প্রাণীর জীবাশ্ম পরীক্ষা করে দেখা গেছে, এদের সরীসৃপের মতো পা ও দাঁত, পাখির মতো পালকবিশিষ্ট দুটি ডানা, একটি দীর্ঘ লেজ, লেজের শেষ প্রান্তে একগুচ্ছ পালক ও চক্ষু ছিল। এ থেকে প্রমাণিত হয় যে, সরীসৃপ-জাতীয় প্রাণী থেকেই বিবর্তনের মাধ্যমে পাখি জাতীয় প্রাণীর উৎপত্তি ঘটেছে। উদ্ভিদের ক্ষেত্রে বিলুপ্ত টেরিডোস্পার্ম (Pteeridosperm) নামে একধরনের উদ্ভিদের জীবাশ্মে ফার্ন ও ব্যক্তবীজী (gymnosperm) উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যায়। এ কারণে ফার্ন জাতীয় উদ্ভিদ থেকে জিমনোস্পার্ম উদ্ভিদের আবির্ভাব ঘটেছে বলে মনে করা হয়। সুতরাং, জীবাশ্মঘটিত প্রমাণ তথ্য-১ কে সমর্থন করে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
শিক্ষকের আলোচ্য বিষয়টি তথ্য-১ কে সমর্থন করে কী? তোমার উত্তরের সপক্ষ…
উদ্দীপক
তথ্য-২:
শিক্ষক বিজ্ঞান ক্লাসে জীবাশ্মঘটিত প্রমাণ সম্পর্কে আলোচনা করছিলেন।Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
এক্ষেত্রে ও হলো উদ্ভিদ ও প্রাণী ।
প্রোটিন ও নিউক্লিক এসিড সহযোগে নিউক্লিওপ্রোটিন সৃষ্টি হয়। এই নিউক্লিওপ্রোটিন থেকেই সৃষ্টি হয় প্রোটোভাইরাস এবং তা থেকে সৃষ্টি হয় ভাইরাস। ভাইরাস হচ্ছে জীব ও জড়ের একটি মধ্যবর্তী অবস্থা।
এরপর উদ্দ্ব হয় ব্যাকটেরিয়া এবং আরও পরে সৃষ্টি হয় প্রোটোজোয়া। ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস আদি প্রকৃতির, তাই এদের আদি কোষ বলা হয়। পরে প্রোটোজোয়ানদের দেহে সুগঠিত নিউক্লিয়াস সৃষ্টি হয়। কিছু এককোষী জীবদেহে সৃষ্টি হলো ক্লোরোফিল, ফলে একদিকে যেমন খাদ্য সংশ্লেষ সম্ভব হয় তেমনি পরিবেশে অক্সিজেনের সৃষ্টি হয়। তখন সবাত শ্বসনকারী জীবের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এককোষী থেকে বহুকোষী জীবের উদ্ভদ্ধ হয়। এরপর একদিকে উদ্ভিদ ও অপরদিকে প্রাণী এ দুটি ধারায় জীবের অভিব্যক্তি বা বিবর্তন শুরু হয়।উত্তর

