যোগাযোগের ক্ষেত্রে চিত্র P ও R এর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র-P এর যন্ত্রটি হলো মোবাইল টেলিফোন এবং চিত্র-R-এর যন্ত্রটি হলো ফ্যাক্স মেশিন। ফ্যাক্স মেশিনে বার্তা পাঠানোর ক্ষেত্রে ডকুমেন্ট স্ক্যান করে ইলেকট্রিক সংকেতে রূপান্তর করে এবং তা বেতার মাধ্যমে প্রেরণ করে। গ্রাহক ফ্যাক্স মেশিনে প্রেরিত ইলেকট্রিক সংকেত গ্রহণ করে মোডেমের সাহায্যে মূল ডকুমেন্টে পরিণত করে। এরপর প্রিন্টারে প্রেরণ করে প্রিন্টার ডকুমেন্টটিকে ছেপে বের করে। ফ্যাক্স পদ্ধতিতে বার্তা পাঠানো সময়সাপেক্ষ। অপরদিকে শুরুতে শুধু কথা বলার জন্য টেলিফোন উদ্ভাবন করা হয়েছিল। মোবাইল টেলিফোনে কথার সাথে সাথে এসএমএস পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এখন স্মার্টফোন নামে নতুন যে ফোনগুলো এসেছে, সেগুলো কণ্ঠস্বরের সাথে সাথে সব ধরনের তথ্য পাঠাতে পারে। কাজেই সেগুলো সরাসরি ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারে এবং আগে যে কাজগুলো কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া করা সম্ভব ছিল না, সেগুলো এই স্মার্ট ফোন দিয়ে করা সম্ভব হয়েছে। শুধু তা-ই নয়, এই স্মার্টফোনগুলোর জন্য নানা ধরনের অ্যাপ তৈরি হচ্ছে, সেগুলো দিয়ে স্মার্টফোন আমাদের আরো নানা ধরনের কাজ করতে সাহায্য করে। সুতরাং বলা যায়, ফ্যাক্সের তুলনায় মোবাইল টেলিফোন অধিকতর সুবিধাজনক এবং মোবাইল টেলিফোনের উপযোগিতার ক্ষেত্র দিন দিন বেড়েই চলেছে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
যোগাযোগের ক্ষেত্রে চিত্র P ও R এর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? যুক্ত…
উদ্দীপক

Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

