এসিড বৃষ্টি কেন হয়?
উত্তর: এসিড বৃষ্টি সৃষ্টির ক্ষেত্রে সাধারণত প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুই কারণই ওতপ্রোতভাবে জড়িত। প্রাকৃতিক কারণসমূহের মধ্যে যেগুলো উল্লেখযোগ্য তা হলো- আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল, বজ্রপাত, গাছপালার পচন ইত্যাদি। এসব প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাস নিঃসৃত হয় যা পরে বাতাসের অক্সিজেন ও বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক ও সালফিউরিক এসিড তৈরি করে। একইভাবে কয়লা বা গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা অন্যান্য শিল্পকারখানা, যানবাহন, গৃহস্থালির চুলা ইত্যাদি উৎস হতেও সালফার ডাইঅক্সাইড নির্গত হয় যা পরবর্তীতে এসিডে পরিণত হয়ে এসিড বৃষ্টির সৃষ্টি করে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
এসিড বৃষ্টি কেন হয়?
উত্তর

