উদ্দীপকের B দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের B দুর্যোগটি হলো সুনামি। এটিকে পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়। নিচে সুনামি সৃষ্টির কারণ ব্যাখ্যা করা হলো- বিশেষজ্ঞদের মতে, সমুদ্র তলদেশের ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস এবং নভোজাগতিক ঘটনা সুনামি সৃষ্টির কারণ। মহাসাগর ও সাগরের তলদেশের একটি প্লেট যখন অন্য একটি প্লেটের সাথে সংঘর্ষ হয়ে বিচ্যুত হয়, তখন সেখানে প্রচণ্ড ভূমিকম্প সৃষ্টি হয়। সৃষ্ট ভূমিকম্পের কারণে লক্ষ লক্ষ টনের সমুদ্রের পানি বিশাল ঢেউ তৈরি করে। এ ঢেউ ঘণ্টায় ৫০০ থেকে ৮০০ মাইল গতিবেগে সামনের দিকে অগ্রসর হয়ে তীরভূমির নিকটবর্তী হলে দীর্ঘ ঢেউ তৈরি করে ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের রূপ ধারণ করে। এটির এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব ১০০ মাইল পর্যন্ত হতে পারে। ফলে উপকূলের ব্যাপক এলাকা প্লাবিত হতে পারে এবং উপকূলীয় জনপদ নিশ্চিহ্ন করে দিতে পারে। অগ্রসরমান এ জলরাশি ভয়ঙ্কর স্রোত সৃষ্টি করে নেমে যাওয়ার আগে ১০০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের B দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

