উল্লিখিত ব্যাগ মানবজীবনে অনেক ক্ষতির কারণ- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যাগটি হলো পলিথিন ব্যাগ। পলিথিন এক ধরনের কৃত্রিম পলিমার পদার্থ। অপচনশীল হওয়ার দরুন পলিথিনের মাধ্যমে পরিবেশের ভারসাম্যহীনতা সৃষ্টি হয় যা মানবজীবনে অনেক ক্ষতির কারণ হিসেবে গণ্য করা হয়। নিচে তা ব্যাখ্যা করা হলো- পলিথিন অন্যান্য কৃত্রিম পলিমারের মতো পচনশীল নয়। এর ফলে পুনঃব্যবহার না করে বর্জ্য হিসেবে অপসারণ করলে এগুলো পরিবেশে জমা হতে থাকে এবং নানারকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একপর্যায়ে নালা বন্ধ হয়ে যায় ও নর্দমার নালায় পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টিপাত হলেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। পলিথিন জাতীয় বর্জ্য পরিকল্পিত উপায়ে ব্যবস্থাপনার আওতায় না আনা হলে এগুলো নদনদীসহ অন্যান্য জলাশয়ে গিয়ে পড়ে। এতে নদনদীর গভীরতা কমে যায়, যা নাব্যতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এগুলো মাটিতে পড়ে থাকলে মাটির উর্বরতা নষ্ট করতে পরে। যেহেতু পচনশীল নয় তাই পশুর খাবারের সাথে পাকস্থলীতে গিয়ে এরা এক পর্যায়ে মাংস ও চর্বিতে জমতে থাকে। এ সমস্ত মাছ, মাংস গ্রহণ করলে তা মানবদেহেও প্রবেশ করে এবং ক্যানসারের মতো রোগ সৃষ্টি করতে পারে। উপরে বর্ণিত কারণেই পলিথিনের অপব্যবহার পরিবেশের ভারসাম্যহীতার জন্য দায়ী।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উল্লিখিত ব্যাগ মানবজীবনে অনেক ক্ষতির কারণ- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

