বাবার বলা ক্লোনিং এর পদ্ধতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কবিরের বাবার বর্ণিত ক্লোনিং এর পদ্ধতিটি হলো জীব ক্লোনিং। সর্বপ্রথম ডলি নামক একটি ভেড়াকে জীব ক্লোনিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে। নিচে ক্লোনিং এর মাধ্যমে ডলির জন্মানোর ধাপসমূহ আলোচনা কা হলো- ১. ডলি নামক ভেড়াকে ক্লোন করার জন্য বিজ্ঞানীরা একটা ছয় বছর বয়সের সাদা ভেড়ার দুধগ্রন্থি থেকে কোষ সংগ্রহ করেছেন। ২. এই কোষের ভেতরের নিউক্লিয়াসকে তার কোষে "অভুক্ত” রাখা রয়েছে, যেন এটি যে দুগ্ধগ্রন্থির একটি কোষের নিউক্লিয়াস এই তথ্যটি ভুলে যায়। ৩. কালো মুখের আরেকটি ভেড়া থেকে একটি ডিম্বাণু সংগ্রহ করে তার ভেতরকার নিউক্লিয়াসটিকে অপসারণ করা হয়েছে। ৪. সাদা ভেড়া থেকে সংগ্রহ করা কোষের নিউক্লিয়াসটি ডিম্বাণুতে প্রতিস্থাপন করা হয়েছে এবং ইলেকট্রিক শক দিয়ে নিউক্লিয়াসটিকে কার্যকর করা হয়েছে। ৫. ডিম্বাণুটি ভ্রূণে পরিণত হওয়ার পর সেটি একটি পালক মাতা ভেড়ার দেহে প্রতিস্থাপন করা হয়েছে। মাতা ভূণটিকে যথাসময়ে মেষশাবক হিসেবে জন্ম দিয়েছে। এই মেশশাবকটি হুবহু তার মায়ের মত।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বাবার বলা ক্লোনিং এর পদ্ধতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

