মিশু ও তার বোনের ব্যবহৃত যন্ত্রের মধ্যে কোনটি অধিকতর সুবিধাজনক -তা বিশ্লেষণ কর।
উত্তর: মিশুর ব্যবহৃত যন্ত্রটি হলো মোবাইল ফোন এবং তার বোনের ব্যবহৃত যন্ত্রটি হলো ল্যান্ডফোন। মোবাইল ফোন ও ল্যান্ডফোনের মধ্যে মোবাইল ফোন অধিকতর সুবিধাজনক। নিচে তা বিশ্লেষণ করা হলো- ল্যান্ডফোন যেহেতু তামার তার দিয়ে যুক্ত তাই এটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হয় এবং টেলিফোন করার জন্য কিংবা টেলিফোর ধরার জন্য সেই জায়গাটিতে আসতে হয়। মোবাইল ফোন আমাদের সেই বাধ্যবাধকতা থেকে মুক্তি দিয়েছে এবং এটি আমরা আমাদের সাথে রেখে যেকোনো জায়গায় যেতে পারি এবং যতক্ষণ আমরা নেটওয়ার্কের ভেতরে আছি, যেকোনো নম্বরে ফোন করতে পারি, কথা বলতে কিংবা এস.এম.এস বিনিময় করতে পারি। সে কারণে মোবাইল ফোন এখন সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। এখানে উল্লেখ্য যে শুরুতে শুধু কথা বলার জন্য টেলিফোন উদ্ভাবন করা হয়েছিল। মোবাইল ফোনে কথার সাথে সাথে এসএমএস পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এখন স্মার্টফোন নামে নতুন যে ফোনগুলো এসেছে, সেগুলো সরাসরি ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারে এবং আগে যে কাজগুলো কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া করা সম্ভব ছিল না, সেগুলো এই স্মার্টফোন দিয়ে করা সম্ভব হয়েছে। শুধু তা-ই নয়, এই স্মার্টফোনগুলোর জন্য নানা ধরনের অ্যাপ তৈরি হচ্ছে, সেগুলো দিয়ে স্মার্টফোন আমাদের আরো নানা ধরনের কাজ করতে সাহায্য করে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে, ল্যান্ডফোনের তুলনায় মোবাইল ফোন অধিকতর সুবিধাজনক।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মিশু ও তার বোনের ব্যবহৃত যন্ত্রের মধ্যে কোনটি অধিকতর সুবিধাজনক -তা …
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

