জীবের বংশগতিতে 'A [গণিত] এর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে A হলো ক্রোমোজোম। জীবের বংশগতিতে ক্রোমোজোমের ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো- ক্রোমোজোম বংশগতিতে ধারক ও বাহক হিসেবে কাজ করে। এটিতে অসংখ্য অতি ক্ষুদ্র বা সূক্ষ্ম জিন থাকে। এসব জিন রাসায়নিকভাবে ডিএনএ দ্বারা গঠিত। আর এ DNA জীবের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন-দেহের রং, আকার, আকৃতি, স্বভাব, পরিব্যক্তি ইত্যাদি ধারণ করে, যা বংশানুক্রমে মাতাপিতা থেকে সন্তানসন্ততিতে স্থানান্তরিত হয়। অর্থাৎ মাতাপিতার কোন কোন বৈশিষ্ট্য তার পরবর্তী বংশধরে স্থানান্তরিত হবে তার নির্ধারক হলো ক্রোমোজোম। এছাড়া ক্রোমোজোম কোষ বিভাজনের মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে বংশগতিতে এ ধারা অব্যাহত রাখে। এ জন্য ক্রোমোজোম বংশগতিতে ভৌত ভিত্তি হিসেবেও কাজ করে। এছাড়া ক্রোমোজোম মানুষের তথা সকল জীবের বংশধর টিকিয়ে রাখার মুখ্য ভূমিকা পালন করে। পৃথিবীতে জীবের অস্তিত্ব টিকিয়ে রাখতে ছেলে ও মেয়েদের লিঙ্গের সহাবস্থান জরুরি। এ লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম অগ্রণী ভূমিকা পালন করে। যার ফলে বিভিন্ন প্রজাতির জীবের বংশধর পৃথিবীতে টিকে আছে। অতএব উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, জীবের বংশগতিতে ক্রোমোজোমের ভূমিকা গুরুত্বপূর্ণ।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
জীবের বংশগতিতে 'A এর ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

