বিবি রহিমা সন্তানদের কী ধরনের পরিবর্তন লক্ষ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিবি রহিমার দুই সন্তানের বয়ঃসন্ধিকাল সময় অতিক্রম করেছে। এ সময়ে বিবি রহিমা তাদের আচরণিক ও শারীরিক যেসব পরিবর্তন লক্ষ করেছেন সেগুলো নিচে ব্যাখ্যা করা হলো- আচরণগত পরিবর্তন : i. প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা। ii. সে যে একজন আলাদা ব্যক্তিত্ব, এ বিষয়টি বিভিন্ন আচরণের মাধ্যমে প্রতিষ্ঠা করার চেষ্টা করা। iii. প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা করা। iv. দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হওয়া। শারীরিক পরিবর্তন : i. দ্রুত লম্বা হয়ে ওঠা ও দেহের ওজন বেড়ে যাওয়া। ii. শরীরের বিভিন্ন অংশে লোম গজানো। iii. ছেলেদের স্বরভঙ্গ হওয়া ও গলার স্বর মোট হওয়া। iv. ছেলেদের দাড়ি গোঁফ গজানো এবং মেয়েদের স্তন বর্ধিত হতে শুরু করা। V. ছেলেদের বীর্যপাত এবং মেয়েদের মাসিক শুরু হওয়া। vi.ছেলেদের বুক ও কাঁধ চওড়া হয়ে ওঠা এবং মেয়েদের কোমড়ের হাড় মোটা হওয়া।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বিবি রহিমা সন্তানদের কী ধরনের পরিবর্তন লক্ষ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

