উদ্দীপকের চিত্রে A এর গঠন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে A হলো ক্রোমোজোম। নিচে ক্রোমোজোমের গঠন ব্যাখ্যা করা হলো- ক্রোমোজোম মূলত নিউক্লিক এসিড, প্রোটিন ও অন্যান্য উপাদান নিয়ে গঠিত। ক্রোমোজোমে ডিএনএ ও আরএনএ এই দুই ধরনের নিউক্লিক এসিড থাকে। DNA হলো সকল জীবের আদি বস্তু যা জীবকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমে থাকে। এটি দ্বিসূত্রক বিশিষ্ট লম্বাকৃতির একটি শেকল। এটি অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত যা পলিনিউক্লিওটাইড নামে পরিচিত। এছাড়া DNA অণু প্যাঁচানো সিঁড়ির ন্যায়, যার দুই পাশে পাঁচ কার্বনবিশিষ্ট শর্করা ও ফসফেট থাকে। এতে থাকে পাইরিমিডিন জাতীয় ক্ষারক এডিনিন ও থাইমিন এবং পিউরিন জাতীয় ক্ষারক গুয়ানিন ও সাইটোসিন। অন্যদিকে জঘঅ ও পাঁচ কার্বনযুক্ত রাইবোজ শর্করা ও ফসফেট নিয়ে গঠিত। RNA তে এক সূত্রকবিশিষ্ট শেকল থাকে। এটির ক্ষেত্রে চারটি নাইট্রোজেন যুক্ত ক্ষারকের থাইমিনের স্থলে ইউরাসিল থাকে। আবার RNA উপাদান বার্তাবাহক RNA, রাইবোজোমাল RNA এবং ট্রান্সফার RNA এ তিন রকমের হয়। এছাড়া ক্রোমোজোমে হিস্টোন ও নন-হিস্টোন নামে দুই ধরনের প্রোটিন থাকে। উপরোল্লিখিত পদার্থগুলো ছাড়াও ক্রোমোজোমে লিপিড, ক্যালসিয়াম, লৌহ, ম্যাগনেশিয়াম আয়ন ও অন্যান্য রাসায়নিক পদার্থ সামান্য পরিমাণে থাকে।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের চিত্রে A এর গঠন ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

