আনাস সাহেবের দেখা দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: আনাস সাহেবের দেখা দুর্যোগটি হলো ভূমিকম্প। ভূমিকম্প সৃষ্টির কারণ নিচে ব্যাখ্যা করা হলো- ভূঅভ্যন্তরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন ভূ-ত্বকে আকস্মিক আন্দোলন সৃষ্টি করে, সাধারণত একেই ভূমিকম্প বলে। ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয় এবং পর্যায়ক্রমে একাধিকবার ঘটতে পারে। আমাদের ভূগর্ভকতকগুলো ভাগে বিভক্ত, যাদেরকে টেকটনিক প্লেট বলে। এ টেকটনিক প্লেট স্থিতিশীল নয় বরং চলমান। এ টেকটনিক প্লেট নানাবিধ কারণে নিজেদের স্থান পরিবর্তন করে। স্থান পরিবর্তনের সময় এদের সজোরে সংঘর্ষ হয় যার ফলে সংঘর্ষের স্থানের চারপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে কম্পনের উদ্ভব ঘটে। এতে ভূমি এবং ভূমি সংলগ্ন সবকিছু হঠাৎ কেঁপে উঠে। ফলে সংঘটিত হয় ভূমিকম্প।
SSC বিজ্ঞান পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
আনাস সাহেবের দেখা দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

