প্রচুরক কখন গাণিতিক গড়ের চেয়ে বেশি উপযোগী? ব্যাখ্যা কর।
উত্তর: তথ্যসারির মানগুলোর প্রতিনিধিত্ব করতে পারে এমন গড়কে উপযুক্ত গড় বলে। যদি কোন গড় তথ্যসারির প্রতিনিধিত্বকারী মান প্রদান না করে, তখন সে গড় অন্যান্য গড় অপেক্ষা নিকৃষ্ট হয়ে যায়। কোনো নিবেশনের প্রান্তীয় গণসংখ্যা খুব বেশি হলে সেক্ষেত্রে প্রচুরক গাণিতিক গড় অপেক্ষা শ্রেয়। এমতাবস্থায় গাণিতিক গড় নির্ণয় করলে এর মান কেন্দ্রের ধারে কাছে হলেও প্রতিনিধিত্বকারী হয় না। উদাহরণস্বরূপ, কোন দেশে গরিব লোকের সংখ্যা বেশি, মধ্যবিত্তের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কিছু কম এবং বিত্তবান লোকের সংখ্যা অত্যন্ত নগণ্য। এক্ষেত্রে গাণিতিক গড় হবে মধ্যবিত্ত শ্রেণি। আর প্রচুরক নির্ণয় করলে ফল আসে নিম্নবিত্ত শ্রেণি। স্বাভাবিক দৃষ্টিতে নিম্নবিত্ত গরিবরাই অর্থাৎ প্রচুরক শ্রেণিই হবে প্রতিনিধিত্বকারী। পক্ষান্তরে গাণিতিক গড় প্রতিনিধিত্বকারী নয়। তাছাড়া গুণবাচক তথ্যমালার গাণিতিক গড় নির্ণয় করা যায় না কিন্তু প্রচুরক নির্ণয় করা যায়। নিবেশনের প্রান্তীয় শ্রেণিগুলো খোলা হলে গাণিতিক গড়ের চেয়ে প্রচুরক নির্ণয় সুবিধাজনক।
HSC Statistics 1st Paper Chapter 3: কেন্দ্রিয় প্রবণতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 3: কেন্দ্রিয় প্রবণতা · সৃজনশীল
প্রচুরক কখন গাণিতিক গড়ের চেয়ে বেশি উপযোগী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
এখানে,
অতএব, গাণিতিক গড় থেকে সংখ্যাগুলির ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। (দেখানো হলো)
