উদ্দীপকে অবন্তীর মায়ের ভূমিকা তাকে স্বাভাবিক আচরণে অভ্যন্ত করবে- উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে অবন্তীর মায়ের ভূমিকা তাকে স্বাভাবিক আচরণে অভ্যন্ত করবে। নিচে উত্তরের সপক্ষে যুক্তি নিম্নে উপস্থাপন করা হলো- উক্ত অবস্থা অর্থাৎ বয়োসন্ধিকালের মানসিক পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য অবন্তীর মায়ের করণীয় বিষয়সমূহ আলোচনা করা হলো- যেহেতু বয়োসন্ধিকালের পরিবর্তনগুলো সম্পর্কে জানা থাকলে এবং এ সম্বন্ধে করণীয় বিষয়ে পূর্ব ধারণা থাকলে, কিশোর-কিশোরীদের মানসিক প্রস্তুতি থাকে। ফলে তারা বিষয়টি সহজভাবে নিতে পারে, তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয় না এবং সম্ভাব্য রোগব্যাধিও প্রতিরোধ করা যায়। তাই অবন্তীর মায়ের উচিত- ১. বয়োসন্ধিকালের পরিবর্তনগুলো সম্পর্কে তাকে অবগত করানো, ফলে তার সংকোচনতা ও একা থাকার প্রবণতা কমে যাবে। ২. মা-বাবা ও অন্যানাদের বন্ধুসুলভ ও সহানুভূতিশীল আচরণ করতে হবে। ৩. তাকে মানসিক দিকসহ অন্য সব ব্যাপারে সহযোগিতা প্রদান ও সাহস জোগাতে হবে। উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, অবন্তীর মায়ের ভূমিকা ! অবন্তীকে স্বাভাবিক আচরণে অভ্যন্ত করবে- যা যথার্থ ও সঠিক।
HSC Psychology 1st Paper Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য · সৃজনশীল
উদ্দীপকে অবন্তীর মায়ের ভূমিকা তাকে স্বাভাবিক আচরণে অভ্যন্ত করবে- উত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

