দৃশ্যকল্প-২ এর প্রেক্ষিতে গ ও ও চিহ্নিত স্থানের প্রভাব বিশ্লেষণ কর এবং কোনটির প্রভাব অধিক মতামত দাও।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর প্রেক্ষিতে গ ও ৬ চিহ্নিত স্থানের প্রভাব বলতে যথাক্রমে পিটুইটারি গ্রন্থির ভূমিকা এবং পিটুইটারি গ্রন্থি ও যৌন গ্রন্থির ভূমিকা বুঝানো হয়েছে। ১. পিটুইটারি গ্রন্থির ভূমিকা: পিটুইটারি গ্রন্থি থেকে অনেকগুলো হরমোন নিঃসৃত হয় এর মধ্যে দুধরনের রস হলো শরীর বর্ধক হরমোন এবং গোনাডোট্রপিক হরমোন। দেহের উচ্চতা ও আকৃতি শরীরবর্ধক হরমোনের সাহায্যে নিয়ন্ত্রিত হয়। আর যৌন গ্রন্থির কর্মকান্ডের উপর প্রভাব রয়েছে গোনাডোট্রপিক হরমোনের। বয়োসন্ধির ঠিক পূর্বে গোনাডোট্রপিক হরমোনের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় যৌন-গ্রন্থির তৎপরতা বেড়ে যায় বলে যৌন পরিবর্তন শুরু হয়। ফলিকল উদ্দীপক হরমোন স্ত্রী ডিম্বাশয়ের ফলিকল গঠন এবং পুরুষ জনন কোষের পূর্ণতা লাভে সহায়তা করে। পিটুইটারি গ্রন্থি যেসব উদ্দীপক হরমোন নিঃসৃত করে যেমন, এড্রিনোকটিকোট্রপিক হরমোন (ACTH), গোনাডোট্রপিক হরমোন এবং বৃদ্ধির হরমোন সেগুলো অন্যান্য অধিকাংশ অন্তঃক্ষরা গ্রন্থিকে উদ্দীপিত করে এবং নিজেদের বৃদ্ধির সহায়ক হরমোনসমূহে উদ্দীপনার সঞ্চার করে। এসব হরমোনসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসল, এন্ড্রোজেন এবং যৌন হরমোনসমূহ। যেমন- পুরুষদের টেস্টোস্টেরন এবং মহিলাদের এস্ট্রোজেন উল্লেখযোগ্য। হরমোনসমূহের মিথস্ক্রিয়ার ফলে বয়োসন্ধি এবং শারীরবৃত্তীয় বিকাশ অনুষ্ঠিত হতে থাকে। ২. পিটুইটারি গ্রন্থি ও যৌন গ্রন্থির ভূমিকা: যৌন গ্রন্থি নিঃসৃত হরমোনকে পিটুইটারি গ্রন্থিতে উৎপন্ন গোনাডোট্রপিক হরমোন উদ্দীপিত করে কিন্তু যৌন গ্রন্থির রস আবার পিটুইটারি গ্রন্থিতে বর্ষক হরমোনের উপর প্রভাব বিস্তার করে অর্থাৎ বর্ধক হরমোনের পরিমাণ হ্রাস করে। হরমোনের কর্মকান্ডের এরূপ মিথস্ক্রিয়ার ফলে দৈহিক বৃদ্ধি ধীরে গতিসম্পন্ন হয়। যতদিন মানুষের সন্তান উৎপাদনের ক্ষমতা বজায় থাকে অর্থাৎ মহিলাদের ঋতুস্রাব বন্ধ না হওয়া পর্যন্ত এ দুটি গ্রন্থির পারস্পরিক প্রভাব একভাবে বজায় থাকে। মহিলারা ঋতুবন্ধের বয়সে প্রবেশ করলে এবং পুরুষদের সভানোৎপাদন ক্ষমতা লুপ্ত হলে এরকম পারস্পরিক প্রভার কমে আসে। উপরের আলোচনা থেকে বলা যায়, বয়োসন্ধির ক্ষেত্রে পিটুইটারি গ্রন্থির প্রভাব অধিষ্ক। পিটুইটারি গ্রন্থির ভূমিকা ব্যাহত হলো যৌন গ্রন্থির ভূমিকাও বাধাগ্রস্ত হবে।
HSC Psychology 1st Paper Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর প্রেক্ষিতে গ ও ও চিহ্নিত স্থানের প্রভাব বিশ্লেষণ কর …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
