দৃশ্যকল্প-১ এ মানসিক স্বাস্থ্যের উপর পরিবেশের কোন উপাদানের প্রভাব ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ মানসিক স্বাস্থ্যের উপর পরিবেশের যে উপাদানের প্রভাব ফুটে উঠেছে তা হলো পারিবারিক পরিবেশ। নিম্নে ব্যাখ্যা করা হলো- মানসিক স্বাস্থ্য হলো শিশুদের মধ্য হতে অবাঞ্ছিত অসংগতি দূর করা এবং সহজ স্বাচ্ছন্দ্য জীবনের প্রতিশ্রুতি প্রদান। যার প্রথম কাজটি শুরু হয় পরিবার বা গৃহ-পরিবেশ থেকে। শিশুর মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে পারিবারিক পরিবেশের প্রভাব অতীব গুরুত্বপূর্ণ। প্রাক-শৈশবকাল থেকে বয়োসন্ধিকাল এবং তারুণ্যকাল পর্যন্ত শিশুর যে মানসিক বিকাশ ঘটে, সেখানে মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যদেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অতি আদর, অতি অবহেলা, অতি শাসন শিশুর স্বাভাবিক মানসিক স্বাস্থ্যকে যেমন বিঘ্নিত করে, তেমনি পরিমিত আদর, ভালোবাসা, শাসন, মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা, সহজভাবে মনোভাব আদান-প্রদান করার পরিবেশ তৈরি, সঠিক ও সামঞ্জস্যপূর্ণ দিক নির্দেশনা প্রদান ছেলে-মেয়েদের সুস্থ ও স্বাভাবিক। মানসিক স্বাস্থ্য তৈরিতে সাহায্য করে। মোট কথা গৃহ-পরিবেশে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকলে শিশুদের নিয়মনীতি মেনে চলার পাশাপাশি সুন্দর আচরণ তথা সুস্থ মানসিক বিকাশ পরিলক্ষিত হয়। অপরদিকে ভগ্ন ও বিপর্যন্ত পরিবারের নিত্য ঝগড়া-কলহ বা অসৎ উপায়ে অর্থ উপার্জন অথবা মা-বাবার চরিত্রহীনতা ছেলে-মেয়েদের মানসিক স্বাস্থ্যকে বিশেষভাবে প্রভাবিত ও বিনষ্ট করে এবং তাদের মধ্যে অপরাধ প্রবণতাকে উৎসাহিত করে। পারিবারিক অশান্তি ছেলে- মেয়েদের সুন্দর মানসিক স্বাস্থ্যের জন্য একটি বড় অন্তরায়। সুতরাং শিশুর মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবার ও তার পারিবারিক পরিবেশের প্রভাব সহজেই অনুমেয়।
HSC Psychology 1st Paper Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ মানসিক স্বাস্থ্যের উপর পরিবেশের কোন উপাদানের প্রভাব ফ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
