বয়ঃসন্ধিকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন ?
উত্তর: বয়োসন্ধিকালকে ঝড়ঝঞ্ঝারকাল বলা হয়, কারণ- বয়োসন্ধিকালে ছেলেমেয়েদের দেহের দ্রুত ও অসামঞ্জস্যপূর্ণ বিকাশের। জন্য আচরণ বিশৃঙ্খলাময় ও অদ্ভুদ মনে হয়। এ সময় দৈহিক বৃদ্ধির ফলে ছেলেমেয়েরা অস্বস্তি অনুভব করে। দৈহিক বৃদ্ধির গতি কমে এলে তাদের আচরণ সামাঞ্জস্যপূর্ণ হয়। বয়োসন্ধিকালে অভিমান, প্রভাবপ্রবণতা, রাগে ফেটে পড়া, সামান্য কারণেই কেঁদে ফেলা ইত্যাদির ফলে তাদের মধ্যে উদ্বেগ, দুশ্চিন্তা ও অস্থিরতা বাসা বাধে। তাছাড়া মাসিক শুরু হলে মেয়েরা অস্থিরতা ও বিষণ্ণতায় ভোগে এবং কারো কথা না শোনার মনোভাব দেখায়। এসব কারণে বয়োসন্ধিকালকে ঝড়ঝঞ্ঝারকাল বলা হয়।
HSC Psychology 1st Paper Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য · সৃজনশীল
বয়ঃসন্ধিকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন ?
উদ্দীপক
দৃশ্যকল্প-২ : বাংলাদেশের বেশিরভাগ পরিবার অশিক্ষা, দারিদ্র্য, পূর্বসংস্কার এসবের প্রভাবে ছেলেমেয়েদের সাথে নেতিবাচক আচরণ করে থাকে যার প্রভাব পরবর্তীতে আর্থ-সামাজিক অবস্থা, মূল্যবোধ ইত্যাদি যদি গ্রহণযোগ্য না হয় তাহলে মানসিক স্বাস্থ্যের বিকাশ ত্রুটিপূর্ণ হয় ।Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

