উদ্দীপকে দেখা যায়, নবম শ্রেণির ছাত্র সাজ্জাদ ইদানীং কারও সাথে ভালো আচরণ করছে না।
শারীরিক পরিবর্তনের পাশাপাশি মেয়েদের প্রতি তার কৌতূহল বেড়েছে। পরিবর্তনের শর্তানুযায়ী তার মধ্যে বয়োসন্ধিকালের পরিবর্তনগুলো দেখা দিয়েছে। এসময় তার মানসিক ও শারীরিক পরিবর্তনকে খাপ খাইয়ে তাকে স্বাভাবিক রাখায় একজন ভালো বন্ধু যথেষ্ট ভূমিকা রয়েছে। কারণ এসময় কিশোরদের কিছু ঝুঁকিপূর্ণ মানসিক পরিবর্তন ঘটে। যেমন মাদকের প্রতি আকর্ষণ, আবেগপ্রবণ হওয়া, দুঃসাহসিক কাজে লিপ্ত হওয়া ইত্যাদি। একজন ভালো বন্ধু এ সমস্ত কাজে কখনো উৎসাহ প্রদান করে না বরং এসব কাজ থেকে দূরে রাখার চেষ্টা করে ও পরামর্শ দেয়। তাছাড়া মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য একজন ভালো বন্ধু সাজ্জাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবে এবং অন্যান্য সব ব্যাপারে সহযোগিতা ও সাহস প্রদান করবে।
এজন্য সাজ্জাদের দৈহিক ও মানসিক পরিবর্তনকে খাপ খাওয়ানোর জন্য একজন ভালো বন্ধুর যথেষ্ট ভূমিকা রয়েছে।