দৃশ্যকল্প-২ এ A ও B চিত্র দু'টির মধ্যে বয়ঃসন্ধিকালে কোনটির প্রভাব বেশি বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ A ও B চিত্র দু'টি যথাক্রমে রাজনৈতিক ও পারিবারিক প্রভাবযুক্ত। এ চিত্র দুটির মধ্যে বয়োসন্ধিকালে পরিবারের প্রভাব বেশি বলে আমি মনে করি। নিচে বিশ্লেষণ করা হলো- একটি সুখী পরিবার শিশুর সুষ্ঠু আচরণ বিকাশে কার্যকর ভূমিকা পালন করে। সুস্থ পারিবারিক পরিবেশে শিশুর মধ্যে ইতিবাচক মনোভাব প্রকাশ পায়। যেমন- তার মধ্যে সাহায্য ও সহযোগিতার মনোভাব গড়ে উঠে, সামাজিক দায়িত্ব বাড়ে, স্বাবলম্বী হয় ও অন্যের সাথে মেলামেশা করতে পারে। সন্তানের প্রতি মা যদি সবসময় বিরক্ত হন, দৈহিক শাস্তি দেন, মনমানসিকতা বোঝার চেষ্টা না করেন তবে মা ও পরিবারের সাথে দূরত্ব বাড়ে এবং তার মধ্যে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়। যেসব শিশুরা পিতা-মাতার নিকট থেকে অধিক স্বাধীনতা পায় তারা খুব আত্মবিশ্বাসী, উদ্যোগী ও সৃজনশীল প্রতিভার অধিকারী হয়। এসব শিশুরা জটিল পরিবেশেও নিজের জীবন পরিচালনা করতে পারে। গৃহ-পরিবেশে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকলে শিশুদের মধ্যে নিয়মনীতি মেনে চলার পাশাপাশি ইতিবাচক আচরণ গড়ে ওঠে। পক্ষান্তরে রাজনৈতিক প্রভাবের কারণে বয়োসন্ধিকালে ছেলেমেয়েদের। মধ্যে প্রতিবাদী মনোভাব প্রকাশ পায়। এর প্রভাবে তাদের আচরণে স্বতঃস্ফূর্ততা, উৎসাহ এবং অপরের প্রতি সামাজিক মনোভাব প্রকাশ পায়। অনেক সময় তারা অনেকেই উত্তেজিত, অবাধ্য ও অবিনয়ী হয়। উপরের আলোচনার আলোকে বলা যায়, বয়োসন্ধিকালে পরিবারের প্রভাব অনেক বেশি হয়।
HSC Psychology 1st Paper Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ A ও B চিত্র দু'টির মধ্যে বয়ঃসন্ধিকালে কোনটির প্রভাব ব…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

