উদ্দীপকে রিতার বয়স ১২ বছর এবং রিফাতের বয়স ১৫ বছর। উভয়ের ক্ষেত্রে এ বয়স হলো বয়োসন্ধিকাল। রিতা ও রিফাতের পরিবর্তনের কারণ এ বয়োসন্ধিকাল। এ বয়োসন্ধিকালে যেসব পরিবর্তনীয় বৈশিষ্ট্য লক্ষ করা যায় তা নিম্নরূপ-
রিতার ক্ষেত্রে পরিবর্তনীয় বৈশিষ্ট্য:
১. উচ্চতা ও ওজন বৃদ্ধি পাবে।
২. ত্বক পুরু হবে, রঙ বদলাবে এবং ত্বকের উপর লোমকূপের আকৃতি বড় হবে।
৩. পেশির আকৃতি ও শক্তি বৃদ্ধি হওয়ায় বাহু, পা এবং কাঁধ সঠিক আকৃতি পাবে।
৪. অন্ডাশয় এবং লিঙ্গের আকৃতি বৃদ্ধি পাবে এবং এক বছরের মধ্যে। বিভিন্ন গোপন স্থানে লোম গজাবে।
৫. গলার স্বর মোটা হবে এবং স্বরভঙ্গ দেখা দিবে।
৬. ১২-১৪ বছরের মধ্যে শুনে অবস্থিত গ্রন্থির চারপাশ শক্ত হয়ে যাবে।
রিফাতের পরিবর্তনীয় বৈশিষ্ট্য:
১. উচ্চতা ও ওজন বাড়ে।
২. শরীরে দৃঢ়তা আসে, বুক ও কাঁধ চওড়া হয়।
৩. শরীরের বিভিন্ন অংশে লোম গজায়।
৪. ১৬/১৭ বছর বয়সে দাড়ি গোঁঅ ওঠে।
৫. স্বরভঙ্গ হয় ও গলার স্বর মোটা হয়।
৬. প্রজনন অঙ্গ বড় হয়ে ওঠে।
৭. বীর্যপাত হয়।
উপরোক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে, "রিতা ও রিফাতের পরিবর্তনের কারণ একই হলেও বৈশিষ্ট্যের দিক থেকে ভিন্নতা লক্ষ করা যায়"- উক্তিটি যথার্থ।