উদ্দীপকে উল্লিখিত পর্যায়ে পরিবার ও সমাজের প্রভাব বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের বয়োসন্ধিকালের পরিবর্তনের কথা বলা হয়েছে। বয়োসন্ধিকালে পরিবার ও সমাজের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। নিচে বয়োসন্ধিকালে পরিবার ও সমাজের প্রভাব সম্পর্কে বর্ণনা করা হলো- ১. পরিবারের প্রভাব: বয়োসন্ধিকালের আচরণ মা-বাবার সাথে তাদের সমঝোতার উপর নির্ভরশীল। বেলার ও তাঁর সঙ্গীরা (১৯৬৪) দেখেন যে, শিশুরা তাদের মা-বাবাকে বেশ গুরুত্বপূর্ণ আসন দান করে এবং যেসব শিশু তাদের মা-বাবার আদর্শ। অনুসরণ করে তারা তাদের মা-বাবাকে অনেক উপর স্থান দিয়ে থাকে ও তারা সুখী হয়ে থাকে, ছেলেমেয়েরা বয়োসন্ধিতে স্বাধীনচেতা হয়। মা-বাবা এ সময়ের স্বাধীনতাকে কিছু সন্দেহের চোখে দেখে থাকে। বয়োসন্ধিকালে ছেলেরা মেয়েদের তুলনায় পরিবার থেকে অধিক বিচ্ছিন্ন থাকতে চায়। ২. সামাজিক প্রভাব: বয়োসন্ধিকালে ছেলেমেয়েরা খুবই সঙ্গপ্রিয় হয়। তারা সঙ্গী-সাথীদের আচরণ অণুকরণ করে। সমবয়সী বন্ধুরা সমাজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কুলে যাওয়ার পর বন্ধুদের সাথে বা বাইরের লোকদের সাথে দল গঠন করে। তারা দলীয় নীতির প্রতি আনুগত্য প্রকাশ করে। যা পরবর্তীতে বৃহৎ সমাজে প্রবেশে সহায়তা করে। বয়োসন্ধিতে স্নেহ ভালোবাসা ও সমাজের অন্যদের সাথে পারস্পরিক ক্রিয়া তাদের মধ্যে সুখের সঞ্চার করে থাকে। এ সময়ে ছেলেরা মেয়েদের প্রতি এবং মেয়েরা ছেলেদের প্রতি আকর্ষণ অনুভব করে। উপরে উল্লিখিত আলোচনা থেকে বলা যায় যে, বয়োসন্ধিকালে মিফতার সাথে তার পরিবার ও সমাজের আচরণ গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।
HSC Psychology 1st Paper Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পর্যায়ে পরিবার ও সমাজের প্রভাব বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

